বিশ্বকাপে পর্যটনের রেকর্ড গড়ল আর্লিংটন, এবার নারী বিশ্বকাপের ফাইনাল আয়োজনের লক্ষ্য
২০২৬ ফিফা বিশ্বকাপের আয়োজক শহর হিসেবে আর্লিংটন ইতোমধ্যেই রেকর্ড পর্যটন আয় করেছে বলে জানিয়েছেন শহরটির কর্মকর্তারা। তাদের মতে, বিশ্বকাপ শুধু অর্থনৈতিক সাফল্যই আনেনি, বরং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তোলার সুযোগও তৈরি করেছে।

আর্লিংটনের মেয়র জিম রস জানান, শুধু জুন মাসেই শহরের হোটেল খাত থেকে ৩ কোটি ১০ লাখ ডলারের বেশি আয় হয়েছে। তিনি বলেন, এই হিসাবে রেস্তোরাঁ, খুচরা দোকান ও অন্যান্য ব্যবসার আয় অন্তর্ভুক্ত নয়।
মেয়র রস জানান, বিশ্বকাপ চলাকালে বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রনেতাদের সঙ্গে তার বৈঠক হয়েছে। তিনি আশা করছেন, এসব যোগাযোগ ভবিষ্যতে বাণিজ্য, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।
তিনি আরও বলেন, ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আর্লিংটনের স্টেডিয়ামের প্রশংসা করেছেন। এই অভিজ্ঞতার ভিত্তিতে শহরটি ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করবে। বিশেষ করে ফিফা নারী বিশ্বকাপের ফাইনাল আয়োজনের জন্য আর্লিংটন আনুষ্ঠানিকভাবে চেষ্টা চালাবে বলে জানান তিনি।
আর্লিংটনে আগামী সপ্তাহে বিশ্বকাপের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সেটিই হবে এবারের টুর্নামেন্টে শহরটির শেষ ম্যাচ। তবে স্থানীয় কর্তৃপক্ষের মতে, বিশ্বকাপের অর্থনৈতিক ও আন্তর্জাতিক প্রভাব আরও অনেক বছর ধরে অনুভূত হবে।
সূত্র: এনবিসি ৫ ডিএফডব্লিউ | ৯ জুলাই, ২০২৬