চুরি হওয়া গাড়ি খুঁজতে গিয়ে সহিংসতার শিকার নারী, হাসপাতালে মৃত্যু

চুরি হওয়া গাড়ি খুঁজতে বন্ধুকে সহায়তা করতে গিয়ে ফোর্ট ওয়ার্থের মোটেলে গুলিতে খুন হয়েছেন এক নারী। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জ্যাক্সবোরো হাইওয়ের ১৮০০ ব্লকের সান ভ্যালি মোটেলে ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।

Dec 13, 2025 - 01:07
চুরি হওয়া গাড়ি খুঁজতে গিয়ে সহিংসতার শিকার নারী, হাসপাতালে মৃত্যু
নারী খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছবি: ফক্স ফোর

চুরি হওয়া গাড়ি খুঁজতে বন্ধুকে সহায়তা করতে গিয়ে ফোর্ট ওয়ার্থের মোটেলে গুলিতে খুন হয়েছেন এক নারী। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জ্যাক্সবোরো হাইওয়ের ১৮০০ ব্লকের সান ভ্যালি মোটেলে ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ফোর্ট ওয়ার্থ পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে পেটে গুলিবিদ্ধ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তদন্তকারীরা বলছেন, রাতে চুরি হয়ে যাওয়া গাড়ি খুঁজতে এক ব্যক্তির সঙ্গী হয়েছিলেন ওই নারী। গাড়ি চুরির পর চুরির অভিযোগ পুলিশের কাছে না করেই গাড়ি খুঁজতে বেরিয়েছিলেন তাঁরা। মোটেলে গাড়িটি খুঁজে পান তাঁরা। গাড়ির কাছে গেলে ভেতরে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। উত্তপ্ত পরিস্থিতির একপর্যায়ে ওই নারীকে গুলি করা হয়। সময় দুই সন্দেহভাজন পায়ে হেঁটে পালিয়ে যায়।

পুলিশ আরও খতিয়ে দেখছে, চুরি হওয়া গাড়িটি একই দিন সকালে সংঘটিত একটি ড্রাইভ-বাই শুটিংয়ের সঙ্গে জড়িত ছিল কি না। নিহত নারীর পরিচয় পরিবারের সদস্যদের জানানোর পরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে ট্যারান্ট কাউন্টি মেডিকেল এক্সামিনার অফিস।

এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ।

তথ্যসূত্র: ফক্স ফোর