বাংলাদেশে ২০২৬ বিশ্বকাপ দেখা যাবে তো, শুরুর সময় ঘনিয়ে আসলেও অনিশ্চয়তা কাটেনি

২০২৬ ফিফা বিশ্বকাপ বাংলাদেশে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার হবে কি না—তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। অথচ টুর্নামেন্ট শুরুর আর এক মাসও বাকি নেই। ফলে দেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর সামনে তৈরি হয়েছে ‘ওয়ার্ল্ড কাপ ব্ল্যাকআউট’-এর আশঙ্কা।

May 12, 2026 - 23:06
বাংলাদেশে ২০২৬ বিশ্বকাপ দেখা যাবে তো, শুরুর সময় ঘনিয়ে আসলেও অনিশ্চয়তা কাটেনি
১১ জুন শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। ছবি: ফিফা

২০২৬ ফিফা বিশ্বকাপ বাংলাদেশে টেলিভিশন ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার হবে কি নাতা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। অথচ টুর্নামেন্ট শুরুর আর এক মাসও বাকি নেই। ফলে দেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর সামনে তৈরি হয়েছেওয়ার্ল্ড কাপ ব্ল্যাকআউট’-এর আশঙ্কা।

বিপুল স্বত্বমূল্য, সীমিত বিজ্ঞাপন বাজার ম্যাচের প্রতিকূল সময়সূচির কারণে এবার বিশ্বকাপ সম্প্রচারে আগ্রহ কম দেশীয় সম্প্রচারমাধ্যমগুলোর। ২০২২ বিশ্বকাপে বিটিভি, টি স্পোর্টস জিটিভি ম্যাচ সম্প্রচার করলেও এবার পরিস্থিতি ভিন্ন।

বাংলাদেশে ২০২৬ বিশ্বকাপের মিডিয়া স্বত্ব পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রতিষ্ঠানটি অত্যন্ত উচ্চমূল্য দাবি করায় এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। তথ্য সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনও বিষয়ে কোনো আশার খবর দিতে পারেননি। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে তিনি বলেছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং আগের চুক্তি ঘিরে দুর্নীতির অভিযোগের কারণে সরকার এবার স্বত্ব কিনতে আগ্রহী নয়। মন্ত্রীর ভাষায়, ‘সরকারের বর্তমান আর্থিক অবস্থা বিবেচনায় এটি বড় একটি বিষয়। সরকারি চ্যানেলে খেলা দেখাতে পারলে দর্শকদের জন্য ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমরা তা নিয়ে ভাবছি না। তবে বেসরকারি পর্যায়ে কেউ আগ্রহ দেখালে সরকার সহযোগিতার বিষয়টি বিবেচনা করতে পারে।

দ্য ডৈইলি স্টারের তথ্যানুযায়ী টি স্পোর্টস, স্টার নিউজসহ কয়েকটি প্রতিষ্ঠান কম মূল্যে স্বত্ব কেনার প্রস্তাব দিলেও স্প্রিংবক চড়ামূল্যে স্বত্বমূল্য বিক্রির অবস্থানে অনড় রয়েছে। অন্যদিকে ম্যাচের বড় অংশ বাংলাদেশ সময় গভীর রাত ভোরে হওয়ায় বিজ্ঞাপন বাজার নিয়েও শঙ্কা রয়েছে সম্প্রচারকারীদের।

বিটিভির এক কর্মকর্তা জানিয়েছেন, তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ফিফার কাছ থেকে বিনামূল্যে ফিড পাওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হয়েছে, তবে এখনো কোনো সাড়া মেলেনি।

বাংলাদেশের মতো একই সমস্যা ভারতেও। পর্যন্ত ভারতের জন্য কোনো আনুষ্ঠানিক সম্প্রচারকারী প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়নি। তবে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ভারতে বিশ্বকাপের মিডিয়া স্বত্ব বিক্রি নিয়ে আলোচনা এখনো চলছে।

ফিফার ভাষ্য, ‘সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বের ১৮০টি অঞ্চলে সম্প্রচার অংশীদারদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে ফিফা। ভারতে ২০২৬ বিশ্বকাপের মিডিয়া স্বত্ব বিক্রি নিয়ে আলোচনা চলমান রয়েছে এবং এই পর্যায়ে বিষয়টি গোপনীয়।

বিষয়টি আদালতেও গড়িয়েছে। দিল্লি হাইকোর্ট মঙ্গলবার তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং প্রসার ভারতীকে নোটিশ দিয়েছে। ভারতে ২০২৬ বিশ্বকাপ সম্প্রচারের দাবি জানিয়ে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই নোটিশ জারি করা হয়। আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।

ডালাস বার্তা ডেস্ক