ফিলিপাইনে টাইফুন কালমায়েগিতে ৬৬ জনের মৃত্যু
বছরের অন্যতম শক্তিশালী টাইফুন কালমায়েগির আঘাতে বিপর্যস্ত ফিলিপাইন। দেশটিতে এখন পর্যন্ত ৬৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
বছরের অন্যতম শক্তিশালী টাইফুন কালমায়েগির আঘাতে বিপর্যস্ত ফিলিপাইন। দেশটিতে এখন পর্যন্ত ৬৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
বুধবার (৫ নভেম্বর
স্থানীয় গণমাধ্যম জানায়, টাইফুনের সঙ্গে পাহাড়ি ঢল নামায় অনেক এলাকা তলিয়ে গেছে। বহু মানুষ ডুবে মারা গেছেন, ঘরবাড়ি ও ছোট ভবন ধ্বংস হয়ে গেছে। উদ্ধারকর্মীরা নৌকা ব্যবহার করে আটকে পড়াদের সরিয়ে নিচ্ছেন।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দুর্যোগে প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সেবু প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর পামেলা বারিকুয়াত্রো। তিনি বলেছেন, ‘বন্যার পানিই এখন মানুষের জীবনের সবচেয়ে বড় হুমকি।’
এদিকে ত্রাণ কার্যক্রমে অংশ নিতে গিয়ে মিন্দানাও দ্বীপে হেলিকপ্টার দুর্ঘটনায় ছয় সেনা সদস্য নিহত হয়েছেন।
বিবিসি জানায়, মঙ্গলবার ভোরে স্থলভাগে আঘাত হানার পর কিছুটা দুর্বল হলেও কালমায়েগি এখনো ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। এটি আজ বুধবার ভিসায়াস অঞ্চল পেরিয়ে দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হচ্ছে।
প্রতি বছর গড়ে ২০টি টাইফুন ফিলিপাইনে আঘাত হানে। এক মাস আগেই দুটি ঘূর্ণিঝড়ে দেশটিতে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
তথ্যসূত্র: বিবিসি, রয়টার্স