৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের অভিবাসী আটক ও বিতাড়ন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে বিশাল শিল্প গুদামকে আটক কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

Dec 25, 2025 - 13:20
৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের অভিবাসী আটক বিতাড়ন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে বিশাল শিল্প গুদামকে আটক কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

খসড়া এক প্রস্তাবনায় বলা হয়েছে, দেশজুড়ে একসঙ্গে ৮০ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে রাখার জন্য বড় আকারের ওয়্যারহাউস ব্যবহারের কথা ভাবছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ওয়াশিংটন পোস্ট তাদের হাতে আসা এক খসড়া প্রস্তাবনার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে আটক অভিবাসীদের যেখানে জায়গা পাওয়া যায় সেখানেই পাঠানো হলেও নতুন পরিকল্পনায় একটি কেন্দ্রীয় সুশৃঙ্খলফিডার সিস্টেমগড়ে তোলার লক্ষ্য রয়েছে। এতে নতুন গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রথমে অস্থায়ী প্রসেসিং সাইটে রাখা হবে, এরপর ৭টি বড় গুদামের একটিতে স্থানান্তর করা হবেযেগুলোর প্রতিটির ধারণক্ষমতা থেকে ১০ হাজার মানুষ। পাশাপাশি আরও ১৬টি ছোট গুদামে দেড় হাজার করে অভিবাসী রাখার পরিকল্পনাও রয়েছে।

এই গুদামগুলো ভার্জিনিয়া, টেক্সাস, লুইজিয়ানা, অ্যারিজোনা, জর্জিয়া মিসৌরির প্রধান লজিস্টিক হাবের কাছে স্থাপনের কথা বলা হয়েছে। যদিও হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ট্রিশা ম্যাকলাফলিন ওয়াশিংটন পোস্টএর প্রতিবেদন নিশ্চিত করেননি, তবে এর আগেই এনবিসি ব্লুমবার্গ আইসিই-এর অভ্যন্তরীণ আলোচনার খবর দিয়েছিল।

সমালোচকেরা বলছেন, গুদামগুলো মানুষের বসবাসের উপযোগী নয় এবং এতে মানবিক লজিস্টিক সংকট তৈরি হতে পারে। তবে আইসিই দাবি করছে, এসব স্থাপনায় গোসলখানা, চিকিৎসা ইউনিট পারিবারিক আবাসনসহ প্রয়োজনীয় অবকাঠামো যুক্ত করা হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে আটক অভিবাসীর সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ।

তথ্যসূত্র: ওয়াশিংটন পোস্ট