টর্নেডোতে মাঠ বিধ্বস্ত, তবু রাজ্যসেরা গর্ডন হাই স্কুল

টেক্সাসের নর্থ টেক্সাস অঞ্চলের একটি হাই স্কুল ফুটবল দল প্রাকৃতিক দুর্যোগের ধ্বংসস্তূপ পেরিয়ে রাজ্য চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। টর্নেডোতে স্কুলের ফুটবল মাঠ ধ্বংস হয়ে গেলেও শেষ পর্যন্ত রাজ্য শিরোপা জিতেছে গর্ডন হাই স্কুলের দল ‘গর্ডন লংহর্নস’।

Dec 18, 2025 - 12:44
টর্নেডোতে মাঠ বিধ্বস্ত, তবু রাজ্যসেরা গর্ডন হাই স্কুল
এ নিয়ে টানা তৃতীয়বারের শিরোপা জিতল গর্ডন হাই স্কুল। ছবি: ফক্স ফোর

টেক্সাসের নর্থ টেক্সাস অঞ্চলের একটি হাই স্কুল ফুটবল দল প্রাকৃতিক দুর্যোগের ধ্বংসস্তূপ পেরিয়ে রাজ্য চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। টর্নেডোতে স্কুলের ফুটবল মাঠ ধ্বংস হয়ে গেলেও শেষ পর্যন্ত রাজ্য শিরোপা জিতেছে গর্ডন হাই স্কুলের দলগর্ডন লংহর্নস

বুধবার (১৭ ডিসেম্বর) আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে কনফারেন্স ১-এ সিক্স-ম্যান ডিভিশন- রাজ্য ফাইনালে র‌্যাঙ্কিন হাই স্কুলকে ৬৯-২২ পয়েন্টে হারিয়ে শিরোপা নিশ্চিত করে গর্ডন। ম্যাচজুড়ে রেড ডেভিলসদের ওপর একচ্ছত্র আধিপত্য ছিল লংহর্নসদের। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে ৪৪-ইয়ার্ড রাশিং টাচডাউন জয়ের মোড় ঘুরিয়ে দেয়।

নিয়ে টানা তৃতীয়বারের মতো রাজ্য চ্যাম্পিয়ন হলো গর্ডন হাই স্কুল। শিরোপা জয়ের পর দলের কোয়ার্টারব্যাক হাডসন ক্যাম্পবেল বলেন, ‘টানা তিনবার জেতাটা দারুণ অনুভূতি। এটা সত্যিই অবিশ্বাস্য।

চলতি বছরের মে মাসে পালো পিন্টো কাউন্টির গর্ডন শহরে একটি ইএফ- মাত্রার টর্নেডো আঘাত হানে। ফোর্ট ওয়ার্থ থেকে প্রায় এক ঘণ্টা পশ্চিমে অবস্থিত এই শহরে ওই দুর্যোগে বহু বাড়িঘর ধ্বংস হয়। ক্ষতিগ্রস্ত হয় গর্ডন হাই স্কুলও। ফুটবল মাঠসহ সব ক্রীড়া স্থাপনা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায়।

তবে দুর্যোগের পর স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে পুনর্গঠনে নেমে পড়েন। নতুন করে নির্মিত জেলা ফুটবল মাঠে প্রায় এক মাস আগে মৌসুমের একমাত্র হোম ম্যাচ খেলে গর্ডন দল। সেই ম্যাচটি ঘিরে হোমকামিং সিনিয়র নাইট একসঙ্গে উদযাপন করা হয়।

গর্ডন হাই স্কুলের প্রধান কোচ মাইক রিড বলেন, ‘এই অনুভূতির কোনো বিশেষণ নেই। আমরা যে প্রতিকূলতার ভেতর দিয়ে গেছি, সেটাই আমাদের আরও শক্ত করেছে। কঠিন সময়ই মানুষকে গড়ে তোলে।

তিনি বলেন, খেলোয়াড়দের এই সংগ্রাম ঐক্যই দলটিকে ইতিহাসের অন্যতম শক্তিশালী দলে পরিণত করেছে।

তথ্যসূত্র: ফক্স ফোর