বার্লেসন পার্কে গুলিতে কিশোর খুন, চার কিশোরের বিরুদ্ধে হত্যা মামলা

টেক্সাসের বার্লেসন পার্কে মাদক লেনদেনকে কেন্দ্র করে গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোর নিহতের ঘটনায় চার কিশোরকে গ্রেপ্তার করে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে।

Dec 14, 2025 - 11:16
বার্লেসন পার্কে গুলিতে কিশোর খুন, চার কিশোরের বিরুদ্ধে হত্যা মামলা
কিশোর হত্যায় এই চারজনকে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। ছবি: ফক্স ফোর

টেক্সাসের বার্লেসন পার্কে মাদক লেনদেনকে কেন্দ্র করে গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোর নিহতের ঘটনায় চার কিশোরকে গ্রেপ্তার করে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে।

বার্লেসন পুলিশ জানায়, রোববার রাত ১১টা ৩৩ মিনিটে বেইলি লেক পার্কিং লটে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে একটি গাড়ির চালকের আসনে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় অচেতন পড়ে ছিলেন কিহান রবার্ট ক্রিস্ট (১৭) তাকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়। একই ঘটনায় আরেক ১৭ বছর বয়সী কিশোর পায়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।

তদন্তকারীদের ধারণা, মাদক কেনাবেচার সময় এই গুলির ঘটনা ঘটে। পুলিশ দ্রুত সন্দেহভাজন হিসেবে ১৭ বছর বয়সী ওয়ায়াট লিন জ্যাকবসকে শনাক্ত করে এবং ঘটনার পরপরই তাকে বার্লেসনের একটি আবাসিক এলাকায় আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। জ্যাকবসের বিরুদ্ধে ক্যাপিটাল মার্ডার গুরুতর ডাকাতির অভিযোগ আনা হয়েছে এবং তার জামিন নির্ধারণ করা হয়েছে ১২ লাখ ডলার।

শুক্রবার পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তারের তথ্য জানায়। ফোর্ট ওর্থের জোয়েল ফ্যাবিয়ান গার্সিয়া বার্লেসনের হুলিও আদান দুয়ার্তের বিরুদ্ধে হত্যা গুরুতর ডাকাতির অভিযোগ আনা হয়েছে; দুজনেরই জামিন ১২ লাখ ৫০ হাজার ডলার করে নির্ধারণ করা হয়েছে। আলভারাডোর গুস্তাভো গিল জুনিয়রকে সংঘবদ্ধ অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে; তার জামিন এখনো নির্ধারিত হয়নি। চারজনই বর্তমানে জনসন কাউন্টি জেলে আটক আছেন।

বার্লেসন পুলিশের প্রধান বিলি কর্ডেল বলেন, মাদক লেনদেনে জড়ালে ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। ভুক্তভোগী অভিযুক্ত সবাই ১৭ থেকে ১৮ বছর বয়সী এবং আইনের চোখে তারা প্রাপ্তবয়স্ক। ঘটনাটিকে তিনি একটি ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে বলেন, এতে জড়িত সব পরিবারের প্রতি পুলিশের সহমর্মিতা রয়েছে।

তথ্যসূত্র: ফক্স ফোর