ডি-এফডব্লিউ অঞ্চলে দাম বৃদ্ধির গতি কমায় কমছে বাড়ির ইকুইটি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস-ফোর্ট ওয়ার্থ (ডি-এফডব্লিউ) অঞ্চলে বাড়ির মূল্যবৃদ্ধির গতি কমে আসায় হোম ইকুইটি কমতে শুরু করেছে। নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাঞ্চলের কিছু অঙ্গরাজ্যে ইকুইটি বাড়লেও টেক্সাসে এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে।

Mar 30, 2026 - 13:40
ডি-এফডব্লিউ অঞ্চলে দাম বৃদ্ধির গতি কমায় কমছে বাড়ির ইকুইটি
২০২৪ সালের চতুর্থ প্রান্তিক থেকে ২০২৫ সালের একই সময় পর্যন্ত টেক্সাসে গড়ে প্রতি বাড়ির মালিক প্রায় ১৯ হাজার ডলার ইকুইটি হারিয়েছেন। ছবি: ডালাস মর্নিং নিউজ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস-ফোর্ট ওয়ার্থ (ডি-এফডব্লিউ) অঞ্চলে বাড়ির মূল্যবৃদ্ধির গতি কমে আসায় হোম ইকুইটি কমতে শুরু করেছে। নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাঞ্চলের কিছু অঙ্গরাজ্যে ইকুইটি বাড়লেও টেক্সাসে এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে।

সম্পত্তি বিশ্লেষণ প্রতিষ্ঠান কোটালিটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের চতুর্থ প্রান্তিক থেকে ২০২৫ সালের একই সময় পর্যন্ত টেক্সাসে গড়ে প্রতি বাড়ির মালিক প্রায় ১৯ হাজার ডলার ইকুইটি হারিয়েছেন। বর্তমান বাজারমূল্য থেকে মর্টগেজ বা ঋণের বকেয়া বাদ দিলে যে পরিমাণ থাকে এখানে সেটিকেই এখানে হোম ইকুইটি বলতে বোঝানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, টেক্সাসে বর্তমানে প্রতি বাড়ির গড় ইকুইটি প্রায় লাখ ৮৪ হাজার ডলার, যা উপকূলবর্তী অঙ্গরাজ্যগুলোর তুলনায় কম। একই সময়েনেগেটিভ ইকুইটি’—অর্থাৎ বাড়ির মূল্য ঋণের চেয়ে কমএমন সম্পত্তির সংখ্যা বছরে ১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখে, যা মোট মর্টগেজকৃত সম্পত্তির প্রায় শতাংশ। প্রান্তিক ভিত্তিতে এই সংখ্যা আরও বেড়ে ১২ লাখ বা দশমিক শতাংশে পৌঁছেছে।

ডালাস-ফোর্ট ওয়ার্থ এলাকায় গড় হোম ইকুইটি এখন প্রায় লাখ ২৮ হাজার ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় শতাংশ কম। ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে যেখানে ইকুইটি সর্বোচ্চ ছিল, সেখান থেকে এখন পর্যন্ত স্থানীয় বাড়ির মালিকদের ইকুইটি ৫০ হাজার ডলারের বেশি কমেছে।

টেক্সাস রিয়েল এস্টেট রিসার্চ সেন্টারের তথ্য বলছে, ২০২২ সালের মে মাসে ডালাস-ফোর্ট ওয়ার্থ-আরলিংটন অঞ্চলে একটি মধ্যম দামের বাড়ির মূল্য ছিল প্রায় লাখ ৩০ হাজার ডলারমাত্র তিন বছরে যা প্রায় লাখ ৪৫ হাজার ডলার বেড়েছিল।

যুক্তরাষ্ট্রজুড়ে বাড়ির দাম বাড়ার হার ধীর হয়ে আসায় সামগ্রিকভাবে হোম ইকুইটির প্রবৃদ্ধিও স্থিতিশীল হয়েছে বলে জানিয়েছেন কোটালিটির প্রধান অর্থনীতিবিদ সেলমা হেপ তবে তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে বাড়ির দামের বৃদ্ধি সীমিত থাকলে ইকুইটি বাড়ার সুযোগ কমে যেতে পারে। পাশাপাশি শ্রমবাজার দুর্বল হলে বিশেষ করে নতুন ক্রেতাদের আর্থিক অবস্থার ওপর চাপ তৈরি হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অন্যান্য অঙ্গরাজ্যেও ইকুইটি কমার প্রবণতা দেখা গেছে। এই সময় গড়ে প্রতি ঋণগ্রহীতা প্রায় হাজার ৫০০ ডলার ইকুইটি হারিয়েছেন। বর্তমানে তাদের গড় সঞ্চিত হোম ইকুইটি প্রায় লাখ ৯৫ হাজার ডলার।

তথ্যসূত্র: ডালাস মর্নিং নিউজ