সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: আইএসপিআর

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

Dec 13, 2025 - 12:48
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: আইএসপিআর
বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন বলে জানানো হয়েছে। প্রতীকি ছবি

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও জন।

শনিবার (১৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরীর সই করা এক বিবৃতিতে তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণের পর ওই এলাকায় যুদ্ধ চলমান রয়েছে এবং পরিস্থিতি এখনো অস্থিতিশীল। বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন বলে জানানো হয়েছে।

আহত শান্তিরক্ষীদের উদ্ধার প্রয়োজনীয় চিকিৎসা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

তথ্যসূত্র: ডেইলি স্টার