হাচিন্সে আইসিইর ‘মেগা ডিটেনশন সেন্টার’ স্থাপনের গুঞ্জন, উদ্বেগে স্থানীয়রা

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হাচিন্স শহরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)–এর একটি ‘মেগা ডিটেনশন সেন্টার’ স্থাপনের গুঞ্জন ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

Feb 3, 2026 - 00:05
হাচিন্সে আইসিইর ‘মেগা ডিটেনশন সেন্টার’ স্থাপনের গুঞ্জন, উদ্বেগে স্থানীয়রা
ডালাসের দক্ষিণে প্রায় ১২ মাইল দূরে হাচিন্সে আইসিই’র মেগা ডিটেনশন সেন্টার স্থাপনের গুঞ্জন উঠেছে। ছবি: ফক্স ফোর

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হাচিন্স শহরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)–এর একটিমেগা ডিটেনশন সেন্টারস্থাপনের গুঞ্জন ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ডালাসের দক্ষিণে প্রায় ১২ মাইল দূরে হাচিন্সে এমন একটি বড় আকারের আটক কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছেএমন তথ্য উঠে এসেছে ডালাস মর্নিং নিউজের পর্যালোচনা করা আইসিই’র অভ্যন্তরীণ নথিতে। প্রস্তাবিত স্থানটি আই৪৫ আই২০ মহাসড়কের সংযোগস্থলের কাছে একটি পরিত্যক্ত গুদাম এলাকা। প্রায় ৬১ একর জায়গাজুড়ে বিস্তৃত ওই স্থানে এক মিলিয়নের বেশি বর্গফুট শিল্পস্পেস রয়েছে বলে জানানো হয়েছে।

তবে নিয়ে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। বিভাগটির সহকারী সচিব ট্রিশিয়া ম্যাকলাফলিন এক ইমেইলে বলেন, আপাতত নতুন কোনো আটক কেন্দ্র ঘোষণার বিষয় নেই। তবে যুক্তরাষ্ট্রজুড়ে আইন প্রয়োগ কার্যক্রমের অংশ হিসেবে আইসিই গ্রেপ্তার চালাচ্ছে এবং আটক রাখার সক্ষমতা বাড়াতে কাজ করছে।

হাচিন্সের মেয়র মারিও ভাসকেজ জানিয়েছেন, সম্ভাব্য নতুন ডিটেনশন সেন্টার নিয়ে ফেডারেল সরকারের পক্ষ থেকে তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করেনি। পাশাপাশি এখনো কোনোসার্টিফিকেট অব অকুপেন্সি আবেদনও জমা পড়েনি বলে তিনি নিশ্চিত করেছেন।

তবু এমন কেন্দ্র স্থাপন হলে শহরের ওপর বাড়তি চাপ পড়বেএমন আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। প্রায় হাজার মানুষের ছোট শহরে আরও হাজার হাজার মানুষ আসাযাওয়ার বিষয়টি অবকাঠামোগত চাপ নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে বলে মনে করছেন তারা। সম্ভাব্য বিক্ষোভ সামাজিক উত্তেজনাও উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

তথ্যসূত্র: ফক্স ফোর