স্কুলে হামলা ঠেকাতে গুলি খেলেন প্রধান শিক্ষক, রক্ষা পেল শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে এক সাবেক শিক্ষার্থীর সশস্ত্র হামলা নস্যাৎ করে আলোচনায় এসেছেন এক হাইস্কুলের প্রধান শিক্ষক। দ্রুত ঝাঁপিয়ে পড়ে হামলাকারীকে নিরস্ত্র করতে গিয়ে নিজে গুলিবিদ্ধ হলেও সম্ভাব্য বড় দুর্ঘটনা ঠেকাতে সক্ষম হন তিনি।

Apr 15, 2026 - 20:58
স্কুলে হামলা ঠেকাতে গুলি খেলেন প্রধান শিক্ষক, রক্ষা পেল শিক্ষার্থীরা
হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়ে নিজে গুলিবিদ্ধ হলেও সম্ভাব্য বড় দুর্ঘটনা ঠেকিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে এক সাবেক শিক্ষার্থীর সশস্ত্র হামলা নস্যাৎ করে আলোচনায় এসেছেন এক হাইস্কুলের প্রধান শিক্ষক। দ্রুত ঝাঁপিয়ে পড়ে হামলাকারীকে নিরস্ত্র করতে গিয়ে নিজে গুলিবিদ্ধ হলেও সম্ভাব্য বড় দুর্ঘটনা ঠেকাতে সক্ষম হন তিনি।

গারভিন কাউন্টির পলস ভ্যালি হাইস্কুলের প্রিন্সিপাল কার্ক মুর স্কুলের লবিতে ঢুকে পড়া হামলাকারীকে প্রতিহত করেন। আদালতের নথি অনুযায়ী, ২০ বছর বয়সী ভিক্টর লি হকিন্স দুটি সেমি-অটোমেটিক পিস্তল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে গুলি ছোড়ে।

ঘটনাটি এপ্রিল দুপুরের দিকে ঘটে। হামলাকারী প্রথমে শিক্ষার্থীদের মাটিতে শুয়ে পড়তে বলে এবং একাধিকবার গুলি চালায়। এক পর্যায়ে প্রধান শিক্ষক মুর তার অফিস থেকে বের হয়ে সরাসরি হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়েন। এতে তাকে নিরস্ত্র করা সম্ভব হয়, যদিও সময় মুরের পায়ে গুলি লাগে।

পুলিশ বলছে, মুরের এই তাৎক্ষণিক পদক্ষেপে বহু শিক্ষার্থীর প্রাণ রক্ষা পেয়েছে। পলস ভ্যালি পুলিশের প্রধান ডন মে বলেন, “আমার কোনো সন্দেহ নেইতিনি শিশুদের জীবন বাঁচিয়েছেন।

তদন্তে জানা গেছে, হামলাকারী ১৯৯৯ সালের কলম্বাইন স্কুল হামলা থেকে অনুপ্রাণিত হয়ে একই ধরনের হামলার পরিকল্পনা করেছিল। সে নিজের বাবার কাছ থেকে অস্ত্র নিয়ে স্কুলে আসে এবং শিক্ষার্থী, শিক্ষক শেষে নিজেকেও হত্যার উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে।

বর্তমানে অভিযুক্ত হকিন্স গারভিন কাউন্টি ডিটেনশন সেন্টারে আটক রয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। আগামী মে আদালতে তার শুনানি নির্ধারিত।

গুলিবিদ্ধ হলেও চিকিৎসা নিয়ে সুস্থতার পথে আছেন প্রধান শিক্ষক মুর। তিনি জানিয়েছেন, প্রশিক্ষণ তাৎক্ষণিক সিদ্ধান্তই তাকে এই পদক্ষেপ নিতে সাহায্য করেছে এবং দ্রুতই কাজে ফিরতে চান।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান