যিশুরূপে এআই ছবি পোস্ট, সমালোচনার মুখে সরিয়ে ফেললেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প নিজেকে যিশুর মতো উপস্থাপন করে একটি এআই জেনারেটেড ছবি শেয়ার করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ব্যাপক প্রতিক্রিয়ার পর শেষ পর্যন্ত পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প নিজেকে যিশুর মতো উপস্থাপন করে একটি এআই জেনারেটেড ছবি শেয়ার করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ব্যাপক প্রতিক্রিয়ার পর শেষ পর্যন্ত পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ছবিটি প্রকাশ করেন ট্রাম্প। সেখানে তাঁকে সাদা পোশাকে এক ব্যক্তির মাথায় হাত রাখতে দেখা যায়, যা অনেকের কাছে অলৌকিক নিরাময়ের দৃশ্যের মতো মনে হয়েছে।
এই পোস্টের আগে তিনি খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিওর সমালোচনা করে একাধিক মন্তব্য করেন। এতে খ্রিষ্টান রাজনৈতিক মহলসহ বিভিন্ন পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে।
সমালোচনার মুখে সোমবার ছবিটি সরিয়ে ফেলেন ট্রাম্প। পরে সাংবাদিকদের তিনি দাবি করেন, ছবিটি তাকে ‘চিকিৎসকসদৃশ’ভাবে উপস্থাপন করেছে এবং এটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
অন্যদিকে, আফ্রিকা সফরকালে পোপ লিও বলেন, তিনি এ বিষয়ে কোনো বিতর্কে যেতে চান না। তবে তিনি যুদ্ধবিরোধী অবস্থান এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান অব্যাহত রাখার কথা জানান।
এ ঘটনায় ইউএস কনফারেন্স অব ক্যাথলিক বিশপসসহ বিভিন্ন ক্যাথলিক নেতা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, পোপ সম্পর্কে ট্রাম্পের মন্তব্য অবমাননাকর এবং অনুচিত।
আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা গেছে। ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পোপ লিওকে নিয়ে ট্রাম্পের বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন।
হোয়াইট হাউস ও ভ্যাটিকানের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা