ডালাস–ফোর্ট ওয়ার্থে রাতের তাপমাত্রা নামবে হিমাঙ্কের নিচে

ডালাস–ফোর্ট ওয়ার্থে মেঘলা শনিবারের পর রোববার কিছুটা রোদের দেখা মিলতে পারে। তবে ভালো ঠান্ডা থাকবে।

Dec 13, 2025 - 23:18
ডালাস–ফোর্ট ওয়ার্থে রাতের তাপমাত্রা নামবে হিমাঙ্কের নিচে
নর্থ টেক্সাসের কিছু এলাকায় বাতাসের কারণে তাপমাত্রা নেমে যেতে পারে ২০ ডিগ্রির ঘরে। ছবি:ফক্স ফোর

ডালাসফোর্ট ওয়ার্থে মেঘলা শনিবারের পর রোববার কিছুটা রোদের দেখা মিলতে পারে। তবে ভালো ঠান্ডা থাকবে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের ফোর্ট ওয়ার্থ অফিস জানায়, রোববার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৪৩৪৪ ডিগ্রি ফারেনহাইট। ভোরের দিকে নর্থ টেক্সাসের কিছু এলাকায় বাতাসের কারণে তাপমাত্রা নেমে যেতে পারে ২০ ডিগ্রির ঘরে।

রোববার রাতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে প্রায় ২৮ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছাতে পারে। দিনের বেলায় ঘণ্টায় ৩০ মাইল পর্যন্ত দমকা হাওয়া থাকলেও সন্ধ্যার পর বাতাস কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী সপ্তাহে আবহাওয়া ধীরে ধীরে উষ্ণ হবে। রাতের বেলা কিছু মেঘ থাকলেও দিনে আংশিক রোদ দেখা যেতে পারে। মঙ্গলবার থেকে দিনের তাপমাত্রা ৬০ ৭০ ডিগ্রির ঘরে ওঠার পূর্বাভাস রয়েছে।

তথ্যসূত্র: ডালাস মর্নিং নিউজ