প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিসা
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি প্রাথমিক পর্যায়ের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হলেও সফলভাবে চিকিৎসা নিয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি প্রাথমিক পর্যায়ের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হলেও সফলভাবে চিকিৎসা নিয়েছেন।
৭৬ বছর বয়সী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তার শরীরে প্রাথমিক পর্যায়ের একটি ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে। পরে লক্ষ্যভিত্তিক চিকিৎসার মাধ্যমে তা দূর করা হয়েছে এবং বর্তমানে এর কোনো চিহ্ন নেই।
তবে ঠিক কবে এবং কোথায় চিকিৎসা নেওয়া হয়েছে—সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। নেতানিয়াহু রেডিয়েশন থেরাপি নিয়েছেন এবং বর্তমানে সুস্থ আছেন।
দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারী এই প্রধানমন্ত্রী আরও জানান, স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশে তিনি প্রায় দুই মাস দেরি করেছেন, যাতে ইরান তার স্বাস্থ্য নিয়ে ‘মিথ্যা প্রচারণা’ চালাতে না পারে।
এর আগে, গত মার্চে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সময় নেতানিয়াহুর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। সে সময় জেরুজালেমের একটি ক্যাফে পরিদর্শনের ভিডিও প্রকাশ করে গুজবটি খণ্ডন করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালে প্রোস্টেটের বৃদ্ধি জনিত জটিলতায় অস্ত্রোপচার এবং তার আগের বছর শরীরে পেসমেকার বসানো হয়েছিল নেতানিয়াহুর। আগামী অক্টোবরের মধ্যে ইসরায়েলে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা