ট্রাম্পকে ব্যঙ্গ করে কার্টুন পোস্ট খামেনির

ইরানে টানা ১৬ দিন ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের উত্তেজনা আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে একটি কার্টুন পোস্ট করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

Jan 12, 2026 - 12:48
ট্রাম্পকে ব্যঙ্গ করে কার্টুন পোস্ট খামেনির
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘এক্স’ হ্যান্ডলে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে আঁকা এই কার্টুন। ছবি: এক্স

ইরানে টানা ১৬ দিন ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের উত্তেজনা আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে একটি কার্টুন পোস্ট করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

সোমবার ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে খামেনির আনুষ্ঠানিক অ্যাকাউন্টে কার্টুনটি পোস্ট করা হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম। কার্টুনে প্রাচীন মিশরের পিরামিডের ভেতর ট্রাম্পের মুখাবয়ব সম্বলিত একটি সারকোফ্যাগাস দেখানো হয়েছে, যার গায়ে হায়রোগ্লিফিক্স লিপি আঁকা।

কার্টুনের সঙ্গে দেওয়া বার্তায় প্রাচীন মিশরের ফেরাউন, অত্যাচারী শাসক নমরুদ এবং ইরানের সাবেক পাহলভি শাসকদের উদাহরণ টেনে বলা হয়গৌরবের শীর্ষে থাকা সব স্বৈরাচারী শাসকই শেষ পর্যন্ত উৎখাত হয়েছেন। ইঙ্গিতে বলা হয়, ট্রাম্পের পরিণতিও ভিন্ন হবে না।

এর আগে ইরানের বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপের হুমকি দেয়। ট্রাম্প বলেন, প্রয়োজনে ইরানের জনগণেরমুক্তির সংগ্রামেসহায়তা করতে সেনা পাঠানো হতে পারে। তবে রোববার তিনি দাবি করেন, ইরানের নেতারা আলোচনার আগ্রহ দেখিয়েছেন, যদিও বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রকেপদক্ষেপ নিতে হতে পারেবলেও মন্তব্য করেন।

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সামরিক হামলা, সাইবার অভিযান, নিষেধাজ্ঞা জোরদারসহ বিভিন্ন বিকল্প ট্রাম্প প্রশাসনের বিবেচনায় রয়েছে। এদিকে মানবাধিকার সংস্থাগুলোর দাবি, চলমান বিক্ষোভে ইরানে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।

সব মিলিয়ে তেহরান-ওয়াশিংটনের সম্পর্ক এখন চরম অস্থির। খামেনির এই ব্যঙ্গাত্মক বার্তার জবাবে ট্রাম্প কী প্রতিক্রিয়া দেখান, সেটাই এখন নজরে।

তথ্যসূত্র: সিএনএন