সমৃদ্ধ ইউরেনিয়াম ছাড়ের বিনিময়ে কি পেতে যাচ্ছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় একটি গোপন শান্তি পরিকল্পনা নিয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে অ্যাক্সিওস । প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ত্যাগের বিনিময়ে ইরান যুক্তরাষ্ট্রে জব্দ থাকা প্রায় ২০ বিলিয়ন ডলার নগদ পেতে পারে।

Apr 17, 2026 - 15:19
সমৃদ্ধ ইউরেনিয়াম ছাড়ের বিনিময়ে কি পেতে যাচ্ছে ইরান
ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: ব্লুমবার্গ

যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান আলোচনায় একটি গোপন শান্তি পরিকল্পনা নিয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে অ্যাক্সিওস প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ত্যাগের বিনিময়ে ইরান যুক্তরাষ্ট্রে জব্দ থাকা প্রায় ২০ বিলিয়ন ডলার নগদ পেতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রোববার ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নতুন দফা আলোচনা হতে পারে। পাকিস্তানের মধ্যস্থতায় এই বৈঠকে মিসর তুরস্কও সহায়তা করছে।

প্রস্তাবিত চুক্তির মূল লক্ষ্য ইরানের প্রায় ৪৫০ কেজির সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে আনা। বিনিময়ে অর্থ ছাড়ের বিষয়ে দীর্ঘ দর-কষাকষির পর ২০ বিলিয়ন ডলারের একটি প্রস্তাব এখন আলোচনায় রয়েছে।

খসড়া চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সাময়িক স্থগিতাদেশ, ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা বন্ধ রাখা এবং গবেষণামূলক ব্যবহারে সীমাবদ্ধতা আরোপের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়েও আলোচনা চলছে, যদিও নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে।

তবে চুক্তিটি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আঞ্চলিক গোষ্ঠীগুলোর বিষয়ে কোনো স্পষ্টতা নেই, যা নিয়ে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতারা ইসরায়েল আপত্তি তুলতে পারে।

হোয়াইট হাউস এই আলোচনাফলপ্রসূবলে উল্লেখ করলেও বিস্তারিত জানায়নি। ট্রাম্প দাবি করেছেন, “আমরা একটি চুক্তির খুব কাছাকাছি,” তবে সমঝোতা না হলে আবারও সংঘাত শুরুর আশঙ্কার কথাও জানান তিনি।

তথ্যসূত্র: অ্যাক্সিওস