সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে এখনো রাজি নয় ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সমঝোতায় নিজেদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরের বিষয়ে এখনো কোনো সম্মতি দেয়নি ইরান।

May 24, 2026 - 19:51
সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে এখনো রাজি নয় ইরান
ইরানের কোমের কাছে অবস্থিত ফোরদো পারমাণবিক স্থাপনা। ফাইল ছবি: রয়টার্সের সৌজন্যে

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সমঝোতায় নিজেদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরের বিষয়ে এখনো কোনো সম্মতি দেয়নি ইরান।

রোববার (২৪ মে) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তেহরান ওয়াশিংটনের মধ্যে হওয়া প্রাথমিক সমঝোতায় ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত ছিল না। চূড়ান্ত চুক্তির আলোচনার সময় ইস্যু নিয়ে আলোচনা হবে।

ইরানি ওই কর্মকর্তা বলেন, “পরমাণু ইস্যুটি মূলত চূড়ান্ত চুক্তির আলোচনায় তোলা হবে। তাই এটি বর্তমান সমঝোতার অংশ নয়। উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে পাঠানোর বিষয়েও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করতে পারে। তবে নতুন এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, পরমাণু ইস্যু আপাতত স্থগিত রয়েছে এবং তা পরবর্তী আলোচনায় বিবেচনা করা হবে।

তথ্যসূত্র: রয়টার্স