আবু সাঈদ হত্যা মামলায় সাবেক এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড

রংপুরে শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ঢাকার ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করা হয়।

Apr 10, 2026 - 14:24
আবু সাঈদ হত্যা মামলায় সাবেক এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড
এভাবেই দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলি করা হয়েছিল আবু সাঈদকে। ছবি: সংগৃহীত

রংপুরে শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ঢাকার ট্রাইব্যুনাল- রায় ঘোষণা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। রায়ে মোট ২৮ আসামির মধ্যে আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী আবু সাঈদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনার ভিডিও দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলে। ভিডিওতে দেখা যায়, দুই হাত প্রসারিত করে সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে।

এই হত্যাকাণ্ড আন্দোলনের গতিপথ বদলে দেয় এবং দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গত বছরের ২৪ জুন ৩০ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল এবং ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে বিচার শুরু হয়।

মামলার প্রথম সাক্ষী হিসেবে আবু সাঈদের বাবা মকবুল হোসেন পরদিন জবানবন্দি দেন। চলতি বছরের ১৪ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শেষ হয় এবং ২৭ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

ডালাস বার্তা প্রতিবেদক