নতুন ধরনের প্রভাবে নর্থ টেক্সাসে বাড়ছে ফ্লু সংক্রমণ

নর্থ টেক্সাসে ফ্লু আক্রান্তের সংখ্যা বাড়ছে, নতুন এক দ্রুত ছড়ানো ধরনকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সাবক্লেড কে নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইনফ্লুয়েঞ্জা এ (এইচ৩এন২) ভাইরাসের একটি মিউটেশন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমানে দেশজুড়ে এটিই সবচেয়ে প্রভাবশালী বা আধিপত্যশীল ধরন।

Dec 19, 2025 - 00:11
নতুন ধরনের প্রভাবে নর্থ টেক্সাসে বাড়ছে ফ্লু সংক্রমণ
৬ মাস কিংবা তার বেশি বয়সী সবার জন্য টিকা নেওয়ার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। ছবি: ব্লুমবার্গ

নর্থ টেক্সাসে ফ্লু আক্রান্তের সংখ্যা বাড়ছে, নতুন এক দ্রুত ছড়ানো ধরনকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সাবক্লেড কে নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইনফ্লুয়েঞ্জা (এইচ৩এন২) ভাইরাসের একটি মিউটেশন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমানে দেশজুড়ে এটিই সবচেয়ে প্রভাবশালী বা আধিপত্যশীল ধরন।

ডালাসের পার্কল্যান্ড মেমোরিয়াল হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার ডা. জোসেফ চ্যাং জানান, গত বছরের একই সময়ের তুলনায় মৌসুমে ফ্লু রোগীর সংখ্যা এরই মধ্যে বেশি হয়ে গেছে। তাঁর ভাষায়, ‘পার্কল্যান্ডে আমাদের সংখ্যা গত বছরের চেয়ে স্পষ্টতই বেশি।

সিডিসি জানায়, চলতি মৌসুমের ফ্লু টিকা এইচ৩এন২সহ তিনটি প্রধান স্ট্রেইনের বিরুদ্ধে সুরক্ষার জন্য তৈরি। তবে সাবক্লেড কে শনাক্ত হয় আগস্টে, টিকা তৈরির পরপরইফলে এটি পুরোপুরি মিল নাও খুঁজে পেতে পারে। তবু বিশেষজ্ঞরা বলছেন, টিকা রোগের তীব্রতা হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কমাতে সহায়ক।

ডালাস কাউন্টি হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস জানায়, স্থানীয়ভাবে সংক্রমণ এখনও তুলনামূলক কম থাকলেও গত দুই সপ্তাহে ধীরে ধীরে বেড়েছে। একই সঙ্গে নর্থ টেক্সাসে টিকাদানের হার আগের বছরের চেয়ে কম, যা সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ‘হার্ড ইমিউনিটিপেতে ৭৫৮০ শতাংশ মানুষের টিকা প্রয়োজন, যেখানে বর্তমান হার প্রায় ৪০৫০ শতাংশ। বড়দিনসহ ছুটির মৌসুমে সমাবেশ বাড়ার আগে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন ডা. চ্যাং। তাঁর কথায়, ‘আংশিক সুরক্ষাও শূন্যের চেয়ে ভালো।

সিডিসি ফ্লু মৌসুমে মাস বা তার বেশি বয়সী সবার জন্য টিকা নেওয়ার সুপারিশ অব্যাহত রেখেছে।

তথ্যসূত্র: এনবিসি