কার্টেল নেতা নিহতের পর মেক্সিকো রুটে আমেরিকান ও সাউথওয়েস্ট এয়ারলাইনসের ফ্লাইট বাতিল
মেক্সিকোতে শক্তিশালী মাদকচক্রের প্রধান নিহত হওয়ার পর দেশটির কয়েকটি গন্তব্যে ফ্লাইট বাতিল করেছে যুক্তরাষ্ট্রের দুই বড় এয়ারলাইন—আমেরিকান এয়ারলাইনসস ও সাউথওয়েস্ট এয়ারলাইনস।
মেক্সিকোতে শক্তিশালী মাদকচক্রের প্রধান নিহত হওয়ার পর দেশটির কয়েকটি গন্তব্যে ফ্লাইট বাতিল করেছে যুক্তরাষ্ট্রের দুই বড় এয়ারলাইন—আমেরিকান এয়ারলাইনসস ও সাউথওয়েস্ট এয়ারলাইনস।
মেক্সিকান সেনাবাহিনীর এক অভিযানে কুখ্যাত কার্টেল নেতা নেমেসিও রুবেন ওসেগুয়েরা সেরভান্তেস ওরফে ‘এল মেনচো’ রোববার নিহত হন। তিনি ছিলেন জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রধান। অভিযানের পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে উত্তর টেক্সাসভিত্তিক এই দুই এয়ারলাইন তাৎক্ষণিকভাবে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয়।
সাউথওয়েস্ট জানায়, রোববার পুয়ের্তো ভালিয়ার্তাগামী নির্ধারিত চারটি ফ্লাইট এবং সেখান থেকে ফেরার চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি নিরাপদ হলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলেও জানায় তারা। ডালাস লাভ ফিল্ড বিমানবন্দরে প্রধান অপারেটর সাউথওয়েস্ট নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে।
অন্যদিকে আমেরিকান এয়ারলাইনস জানায়, দিনটির বাকি সময়ের জন্য পুয়ের্তো ভালিয়ার্তা ও গুয়াদালাহারাগামী এবং সেখান থেকে আসা সব ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের জন্য ট্রাভেল অ্যালার্ট জারি করে বিনা ফিতে ভ্রমণসূচি পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে আরও সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানায় সংস্থাটি।
ফ্লাইট সূচি-সংক্রান্ত তথ্যদাতা প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, ওইদিন ডালাস-ফোর্ট ওয়ার্থ থেকে পুয়ের্তো ভালিয়ার্তা ও গুয়াদালাহারায় একাধিক ফ্লাইট পরিচালনার কথা ছিল আমেরিকান এয়ারলাইনরে।
এদিকে এয়ার কানাডা, ডেল্টা এয়ার লাইনস ও আলাস্কা এয়ারল্যাইনসসহ অন্য এয়ারলাইনগুলোও সতর্ক করে বলেছে, অঞ্চলে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটতে পারে।
তথ্যসূত্র: ডালাস মর্নিং নিউজ