বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা ডোনাল্ড ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারির বক্তব্য বিকৃত করে প্রচারের অভিযোগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন। ফ্লোরিডার একটি আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।

Dec 15, 2025 - 23:26
বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা ডোনাল্ড ট্রাম্পের
মানহানির মামলাটি দায়ের করা হয়েছে ফ্লোরিডার এক আদালতে। ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালের জানুয়ারির বক্তব্য বিকৃত করে প্রচারের অভিযোগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন। ফ্লোরিডার একটি আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মানহানি বাণিজ্যিক আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন। অভিযোগে বলা হয়, প্যানোরামা ডকুমেন্টারিতে তাঁর বক্তব্য ইচ্ছাকৃতভাবে বিদ্বেষপূর্ণভাবে সম্পাদনা করা হয়েছে।

গত মাসে বিবিসি ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দেওয়ার দাবি প্রত্যাখ্যান করে। বিবিসির দাবি, এতে মানহানির কোনো আইনি ভিত্তি নেই। মামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি প্রতিষ্ঠানটি।

ট্রাম্পের আইনজীবীরা বলেন, ডকুমেন্টারিতে জানুয়ারির ভাষণের দুটি আলাদা বক্তব্য জুড়ে দেখানো হয়েছেযাতে মনে হয় ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছিলেন। বিবিসি স্বীকার করেছে, ওই সম্পাদনায় ভুল ধারণা তৈরি হতে পারে; তবে তারা মানহানির অভিযোগ অস্বীকার করেছে।

নভেম্বরে বিবিসির একটি অভ্যন্তরীণ নথি ফাঁস হলে বক্তব্য সম্পাদনার কড়া সমালোচনা হয়। এর জেরে মহাপরিচালক টিম ডেভি বার্তা বিভাগের প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেন।

বিবিসির আইনজীবীরা মামলার আগে জানান, সম্পাদনায় কোনো বিদ্বেষ ছিল না এবং এতে ট্রাম্পের ক্ষতি হয়নিকারণ ডকুমেন্টারি প্রচারের পরই তিনি পুনর্নির্বাচিত হন। তারা আরও বলেন, অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রে সম্প্রচার হয়নি এবং যুক্তরাজ্যের দর্শকদের জন্য সীমাবদ্ধ ছিল।

তবে ট্রাম্পের মামলায় দাবি করা হয়েছে, বিবিসির চুক্তির মাধ্যমে ডকুমেন্টারিটি যুক্তরাজ্যের বাইরে দেখানোর সুযোগ ছিল। ফ্লোরিডায় ভিপিএন ব্রিটবক্সের মাধ্যমে দেখার প্রমাণও উপস্থাপন করা হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

তথ্যসূত্র: বিবিসি