টেক্সাসে গাড়ি দুর্ঘটনায় পুলিশের কর্মকর্তার মৃত্যু

কাজ শেষে বাড়ি ফেরার পথে টেক্সাসের কাউফম্যানের এক পুলিশ কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকালে স্টেট হাইওয়ে–৩৪ ও কাউন্টি রোড ২১৮৬–এর কাছে এই দুর্ঘটনা ঘটে।

Dec 8, 2025 - 22:20
টেক্সাসে গাড়ি দুর্ঘটনায় পুলিশের কর্মকর্তার মৃত্যু
গাড়ি দুর্ঘটনায় নিহত কাউফম্যানের পুলিশ কর্মকর্তা অস্টিন কুলি। ছবি: ফক্স ফোর

কাজ শেষে বাড়ি ফেরার পথে টেক্সাসের কাউফম্যানের এক পুলিশ কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকালে স্টেট হাইওয়ে৩৪ কাউন্টি রোড ২১৮৬এর কাছে এই দুর্ঘটনা ঘটে।

টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি (ডিপিএস) জানায়, ২৬ বছর বয়সী অস্টিন কুলি উত্তরমুখী লেনে গাড়ি চালানোর সময় হঠাৎ বিপরীত লেনে ঢুকে পড়েন। এতে দক্ষিণমুখী একটি পিকআপের সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। কুলি ওলফ সিটির বাসিন্দা ছিলেন এবং দুর্ঘটনার সময় কর্তব্য শেষে বাড়ি ফিরছিলেন।

কাউফম্যান পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে কুলিকে নিবেদিতপ্রাণ কর্মকর্তা, সহকর্মীদের পরামর্শদাতা সবার প্রিয় বন্ধু হিসেবে উল্লেখ করেছে। তারা বলেছে, “অফিসার কুলি শুধু আমাদের বিভাগের একজন অসাধারণ কর্মকর্তা নন, তিনি ছিলেন নতুনদের জন্য পরামর্শদাতা, বিশ্বস্ত সহকর্মী এবং একজন সত্যিকারের বন্ধু। সবচেয়ে বড় কথা, তিনি ছিলেন একজন দায়িত্বশীল স্বামী বাবা।

কুলি সাউথ হান্ট কাউন্টি ফায়ার রেসকিউএর ডেপুটি চিফ হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। এর আগে ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত হান্ট কাউন্টি ডিটেনশন অফিসার হিসেবে কাজ করেছেন। ফায়ার রেসকিউ বিভাগ জানিয়েছে, কুলি কমিউনিটির সেবায় নিরলসভাবে কাজ করেছেন এবং তাঁর মৃত্যু দীর্ঘদিন ধরে অনুভূত হবে।

দুর্ঘটনায় অপর চালক আহত হয়েছেন কি নাডিপিএস এখনো সেই তথ্য প্রকাশ করেনি।

তথ্যসূত্র: ফক্স ফোর