চেক-ইন গ্লিচে ঝুঁকিতে বিজনেস ক্লাস আসন, শেষ মুহূর্তে বাঁচলেন যাত্রী
ফোর্ট ওয়ার্থ-ভিত্তিক আমেরিকান এয়ারলাইনসে ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (৭ এপ্রিল) শার্লট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টগামী একটি ফ্লাইটে। তাতে এক দম্পতি তাঁদের নিশ্চিত করা বিজনেস ক্লাস সিট হারাতে বসেছিলেন প্রায়।
ফোর্ট ওয়ার্থ-ভিত্তিক আমেরিকান এয়ারলাইনসে ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (৭ এপ্রিল) শার্লট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টগামী একটি ফ্লাইটে। তাতে এক দম্পতি তাঁদের নিশ্চিত করা বিজনেস ক্লাস সিট হারাতে বসেছিলেন প্রায়।
অনলাইনে চেক-ইন করা সত্ত্বেও সিস্টেমের ত্রুটির কারণে তাঁদের সিটগুলো একজন ‘স্ট্যান্ডবাই’ যাত্রীকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। সময়মতো গেটে উপস্থিত থাকায় তারা সিটগুলো ফিরে পান। আগেভাগে অনলাইনে চেক-ইন এবং বৈধ বোর্ডিং পাস থাকা সত্ত্বেও এমন পরিস্থিতি তৈরি হওয়ায় এয়ারলাইনগুলোর চেক-ইন সিস্টেমের নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এয়ারলাইনগুলো সাধারণত প্যাসেঞ্জার্স অ্যাকোমোডেশন লিস্ট নামের একটি সিস্টেম ব্যবহার করে, যেখানে স্ট্যান্ডবাই যাত্রী, আপগ্রেড তালিকা ও ওভারবুকিং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। কোনো যাত্রী সিস্টেমে ‘চেক-ইন হয়নি’ হিসেবে দেখালে তাঁর আসন খালি হিসেবে চিহ্নিত হতে পারে—যদিও বাস্তবে তিনি উপস্থিত থাকেন।
ফ্লাইট ক্লোজআউট প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে ‘নো-শো’ মনে হওয়া যাত্রীদের আসন বাতিল করা হয়। বিশেষ করে মোবাইল অ্যাপ ও গেট সিস্টেমের মধ্যে তথ্য সমন্বয়ে সমস্যা হলে এই ধরনের ভুল হওয়ার ঝুঁকি বাড়ে।
নীতিমালা অনুযায়ী, অপারেশনাল বা নিরাপত্তাজনিত কারণে যেকোনো সময় আসন পরিবর্তনের অধিকার রাখে আমেরিকান এয়ারলাইনস। তবে বাস্তবে এটি নিশ্চিত টিকিটধারী যাত্রীদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ইচ্ছাকৃতভাবে কর্মী স্ট্যান্ডবাইকে সুবিধা দিতে এমন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কম; বরং প্রযুক্তিগত ত্রুটিই বেশি দায়ী।
এ ধরনের ঝুঁকি এড়াতে কিছু সহজ পদক্ষেপ কার্যকর হতে পারে—কাগজে বোর্ডিং পাস প্রিন্ট রাখা, মোবাইলে বোর্ডিং পাসের স্ক্রিনশট সংরক্ষণ, গেট ঘোষণার দিকে নজর রাখা, বোর্ডিংয়ের আগেই গেটে উপস্থিত হওয়া।
ঘটনাটি দেখিয়েছে, শেষ মুহূর্তে লাউঞ্জে অপেক্ষা করে বোর্ডিং করা যতটা আরামদায়ক, ততটাই ঝুঁকিপূর্ণও হতে পারে—বিশেষ করে আন্তর্জাতিক ফ্লাইটে। তাই বিশেষজ্ঞদের সতর্কতা, কয়েক মিনিট আগে গেটে পৌঁছানোর সিদ্ধান্তই নিশ্চিত আসন হারানোর মতো ঝামেলা থেকে বাঁচাতে পারে।
তথ্যসূত্র: অ্যাভিয়েশন এ২জেড