ডালাসে বোমা আতঙ্ক: সন্দেহজনক গাড়ি ভেঙে তল্লাশি

ডালাসের ডাউনটাউনে বোমা আতঙ্কে এক সন্দেহজনক গাড়ি ভেঙে তল্লাশি চালিয়েছে পুলিশ বোমা নিষ্ক্রিয়কারী দল। পরে গাড়ি ও সন্দেহজনক প্যাকেজে কোনো বিস্ফোরকের অস্তিত্ব না পাওয়ায় এলাকা ‘নিরাপদ’ ঘোষণা করা হয়।

Apr 8, 2026 - 21:45
ডালাসে বোমা আতঙ্ক: সন্দেহজনক গাড়ি ভেঙে তল্লাশি
গাড়ির চালককে সড়ক অবরোধ-সংক্রান্ত অভিযোগে আটক করা হয়েছে। ছবি: ডব্লিউএফএএ

ডালাসের ডাউনটাউনে বোমা আতঙ্কে এক সন্দেহজনক গাড়ি ভেঙে তল্লাশি চালিয়েছে পুলিশ বোমা নিষ্ক্রিয়কারী দল। পরে গাড়ি সন্দেহজনক প্যাকেজে কোনো বিস্ফোরকের অস্তিত্ব না পাওয়ায় এলাকানিরাপদঘোষণা করা হয়।

মঙ্গলবার দুপুরে ডালাসের পুলিশ বিভাগ ৯০০ ব্লক প্যাসিফিক অ্যাভিনিউ এলাকায় অভিযান চালায়। সম্ভাব্য বোমা হুমকির কারণে ডালাস কলেজ এবং ব্যাংক অব আমেরিকা টাওয়ার সাময়িকভাবে লকডাউন করা হয়।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি কালো তাহো গাড়িকে ট্রাফিক স্টপের সময় সন্দেহজনক মনে হলে বোমা আশঙ্কা তৈরি হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা গাড়িটির পেছনের অংশ ভেঙে ট্রাঙ্ক খুলে পরীক্ষা করে। ঘটনাস্থলে বোমা শনাক্তকারী কুকুর দিয়েও আশপাশের এলাকা তল্লাশি চালানো হয়।

দুপুর দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। পুলিশ জানায়, গাড়ি প্যাকেজ পরীক্ষা করে কোনো হুমকি পাওয়া যায়নি। ঘটনায় গাড়ির চালককে সড়ক অবরোধ-সংক্রান্ত অভিযোগে আটক করা হয়েছে।

ঘটনার সময় ডাউনটাউন এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। ডালাস এরিয়া ্যাপিড ট্রানজিট সেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং চালকদের বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

তথ্যসূত্র: ডব্লিউএফএএ