লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

লিবিয়ার আল-খুমস উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থী বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। লিবিয়ান রেড ক্রিসেন্ট নিশ্চিত করেছে, প্রথম নৌকায় থাকা ২৬ জনই বাংলাদেশি; ডুবে চারজনের মৃত্যু হয়।

Nov 15, 2025 - 22:35
লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার পূর্বে ঘটে নৌকাডুবির ঘটনা। ছবি: ডয়চে ভেলে

লিবিয়ার আল-খুমস উপকূলে অভিবাসী আশ্রয়প্রার্থী বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। লিবিয়ান রেড ক্রিসেন্ট নিশ্চিত করেছে, প্রথম নৌকায় থাকা ২৬ জনই বাংলাদেশি; ডুবে চারজনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার রাতে ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার পূর্বে দুর্ঘটনা ঘটে। দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জন ছিলেনদুজন মিসরীয়, কয়েক ডজন সুদানি এবং আট শিশু। তাদের পরিণতি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

উদ্ধারে অংশ নেয় লিবিয়ার কোস্টগার্ড আল-খুমস বন্দর কর্তৃপক্ষ। রেড ক্রিসেন্টের প্রকাশিত ছবিতে দেখা যায়, উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং মৃতদেহগুলো কালো ব্যাগে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। মরদেহগুলো পরবর্তী প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

২০১১ সালে গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপমুখী অভিবাসীদের প্রধান রুটে পরিণত হয়েছে। সম্প্রতি আইওএম জানিয়েছে, লিবিয়ার উপকূলে আল বুরি তেলক্ষেত্রের কাছে আরেকটি নৌকাডুবিতে অন্তত ৪২ জন নিখোঁজ। অক্টোবরেও ত্রিপোলির পশ্চিমে ৬১ জনের মৃতদেহ উদ্ধার হয়।

অভিবাসীদের ওপর নির্যাতন বন্ধে জাতিসংঘের সাম্প্রতিক বৈঠকে একাধিক দেশ লিবিয়াকে আটক কেন্দ্রগুলো বন্ধ করার আহ্বান জানিয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স