যৌন পাচারবিরোধী ফেডারেল স্টিংয়ে উদ্ধার ৪৩ শিশু, গ্রেপ্তার ৯
যুক্তরাষ্ট্রে বহুরাজ্যজুড়ে চালানো এক বড় ফেডারেল অভিযানে যৌন পাচারকারীদের কবল থেকে ৪৩ জন নিখোঁজ ও ঝুঁকিপূর্ণ শিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুদের মধ্যে বয়স মাত্র ১ বছর থেকে শুরু করে ১৭ বছর পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে বহুরাজ্যজুড়ে চালানো এক বড় ফেডারেল অভিযানে যৌন পাচারকারীদের কবল থেকে ৪৩ জন নিখোঁজ ও ঝুঁকিপূর্ণ শিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুদের মধ্যে বয়স মাত্র ১ বছর থেকে শুরু করে ১৭ বছর পর্যন্ত।
ইউএস মার্শালস সার্ভিস জানায়, দুই সপ্তাহব্যাপী এই অভিযানে ১৪টি কাউন্টি থেকে ‘ক্রিটিক্যালি মিসিং’ হিসেবে চিহ্নিত শিশুদের খুঁজে পাওয়া হয়। অভিযানে অন্তত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মানব পাচার, শিশু বিপন্নকরণ ও অভিভাবকত্বে হস্তক্ষেপসহ আরও অভিযোগ আনা হতে পারে।
নর্দার্ন ডিস্ট্রিক্ট অব ফ্লোরিডার ভারপ্রাপ্ত ইউএস মার্শাল গ্রেগ লেলজেডাল বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় উদ্ধার হওয়া ৪৩ শিশু এখন ছুটির আগে নিরাপদে ঘরে ফিরতে পারছে।
কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া শিশুদের শারীরিক ও মানসিক চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এই অভিযানের অংশ হিসেবে টেনেসি, মিসিসিপি ও লুইজিয়ানা থেকেও শিশুদের উদ্ধার করা হয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের সহকারী স্পেশাল এজেন্ট ইন চার্জ নিকোলাস ইনগেগনো বলেন, ‘শিশুর নিরাপত্তা নিশ্চিত করেতে, নিখোঁজ শিশুদের তাদের বাড়িতে ফিরিয়ে আনতে এবং তাদের পরিবারকে সহায়তা করতে নিজেদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করে যাব আমরা।’
হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের সহকারী স্পেশাল এজেন্ট ইন চার্জ নিকোলাস ইনগেগনো বলেন, ৪০টির বেশি নিখোঁজ শিশুকে উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অটুট প্রতিশ্রুতি ও দলগত প্রচেষ্টারেই প্রতিফলন।
তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট