অস্টিনে গণগুলিতে ৩ নিহত, সন্ত্রাস-সংযোগ খতিয়ে দেখছে এফবিআই

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরের বিনোদনকেন্দ্রিক ডাউনটাউন এলাকায় রোববার ভোরের আগে ভয়াবহ গণগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। যাঁদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। এ ঘটনায় সম্ভাব্য সন্ত্রাস-সংযোগ রয়েছে কি না, তা তদন্ত করছে এফবিআই।

Mar 1, 2026 - 14:22
অস্টিনে গণগুলিতে ৩ নিহত, সন্ত্রাস-সংযোগ খতিয়ে দেখছে এফবিআই
টেক্সাসের অস্টিনে গুলির ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো জরুরি উদ্ধারকর্মীরা। ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরের বিনোদনকেন্দ্রিক ডাউনটাউন এলাকায় রোববার ভোরের আগে ভয়াবহ গণগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। যাঁদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনায় সম্ভাব্য সন্ত্রাস-সংযোগ রয়েছে কি না, তা তদন্ত করছে এফবিআই।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় ২টার আগে ওয়েস্ট সিক্সথ স্ট্রিট রিও গ্র্যান্ডে সড়কের কাছে বারবুফোর্ড ব্যাকইয়ার্ড বিয়ার গার্ডেন’-এর বাইরে একটি বড় এসইউভি থেকে গুলি ছোড়া হয়। অস্টিন পুলিশ প্রধান লিসা ডেভিস জানান, গাড়িটি ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। এক পর্যায়ে চালক হ্যাজার্ড লাইট জ্বালিয়ে জানালা নামিয়ে পিস্তল থেকে গুলি ছুড়তে শুরু করে। প্যাটিও বারের সামনে থাকা লোকজন গুলিবিদ্ধ হন।

পরে সন্দেহভাজন ব্যক্তি সিক্সথ স্ট্রিট ধরে পশ্চিমে গিয়ে গাড়ি থামিয়ে রাইফেল হাতে নেমে পথচারীদের লক্ষ্য করে আবার গুলি চালায়। সপ্তাহান্তে ডাউনটাউনে পুলিশ জরুরি চিকিৎসা দল আগে থেকেই মোতায়েন থাকায় এক মিনিটেরও কম সময়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। কর্মকর্তারা পাল্টা গুলি চালালে বন্দুকধারী নিহত হয়।

হাসপাতালে নেওয়া আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। জরুরি সেবা প্রধান রবার্ট লুকরিটজ জানান, ২০টির বেশি ইএমএস ইউনিট সাড়া দেয়; ২৪ মিনিটের মধ্যে সব গুরুতর আহতকে সরিয়ে নেওয়া হয়।

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সন্দেহভাজন ব্যক্তি মূলত সেনেগালের নাগরিক; ২০০০এর দশকের শুরুতে যুক্তরাষ্ট্রে এসে প্রথমে নিউইয়র্কে বসবাস শুরু করেন। পরে টেক্সাসে একাধিক ঠিকানা ছিল বলে জানা গেছে। তার গাড়ি থেকে সন্দেহজনক কিছু সামগ্রী পাওয়ায় বোমা নিষ্ক্রিয়করণ দল ডাকা হলেও দ্রুতই নিশ্চিত হওয়া যায়কোনো বিস্ফোরক নেই।

এফবিআই সান আন্তোনিও ডিভিশন নিশ্চিত করেছে, ঘটনাস্থলে পাওয়া আলামতের ভিত্তিতে জয়েন্ট টেররিজম টাস্কফোর্স তদন্তে যুক্ত হয়েছে। সংস্থাটির এক কর্মকর্তা বলেন, উদ্দেশ্য নির্ধারণে এখনও সময় লাগবে, তবে কিছু ইঙ্গিত সম্ভাব্য সন্ত্রাস-সংযোগের দিকে নির্দেশ করছে।

সংবাদ সম্মেলনে অস্টিনের মেয়র কার্ক ওয়াটসন বলেন, দ্রুত সাড়া দেওয়ায় অনেক প্রাণ রক্ষা হয়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট হামলার নিন্দা জানিয়ে সিক্সথ স্ট্রিট এলাকায় সপ্তাহান্তে অতিরিক্ত টহল আইনশৃঙ্খলা জোরদারের নির্দেশ দিয়েছেন।

বছর যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে অন্তত ৫৬টি গণগুলির ঘটনা ঘটেছেযেখানে বন্দুকধারী বাদে চারজন বা তার বেশি ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

তথ্যসূত্র: সিএনএন