Aug 15, 2026
মার্কিন বোর্ড অব ইমিগ্রেশন আপিলস (বিআইএ) এক রায়ে জানিয়েছে, অ্যাডভান্স প্যারোল দলিল নিয়ে যুক্তরাষ্ট্র ছেড়ে গেলে তা এখন থেকে অবৈধ উপস্থিতির ভিত্তিতে তিন ও দশ বছরের প্রবেশ নিষেধাজ্ঞার কারণ হতে পারে। এতে টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস (টিপিএস) ও ডাকা ধারকরা সরাসরি প্রভাবিত হবেন।
Jul 31, 2026
টেক্সাসের বাসিন্দা জেসিকা ত্রেভিনোকে (৩৪) নির্বাসনের পর তার ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডাকা) মর্যাদা বাতিলের নোটিশ পাঠিয়েছে ইউএসসিআইএস। নোটিশে কারণ হিসেবে বলা হয়েছে, তিনি গত ২৫ মার্চ অননুমোদিত ভ্রমণ করেছেন, যে তারিখে তাকে সরকারিভাবে নির্বাসিত করা হয়েছিল।
Jun 23, 2026
যুক্তরাষ্ট্রে ডাকা (ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস) নবায়নের গড় অপেক্ষার সময় ৭০ দিন ছাড়িয়ে গেছে, যেখানে আগে এটি ছিল মাত্র ১৫ দিন। প্রায় পাঁচ লাখ সুবিধাভোগী এই বিলম্বের কারণে কর্ম অনুমতি হারানোর শঙ্কায় রয়েছেন।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ইরানের সঙ্গে যুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি সামরিক বিমান ও ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)।
চীনা কোম্পানি আলু হাই-টেক ইন্ডাস্ট্রিজ গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে ১০ কোটি ডলার বিনিয়োগে পানীয় ক্যান কারখানা নির্মাণ করছে। গত ২৪ অক্টোবর শনিবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।