Tag: কনকাকাফ

ফিফা সদস্যদের আরও বেশি অর্থ দেওয়ার ইঙ্গিত ইনফান্তিনোর

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ছয়টি আঞ্চলিক কনফেডারেশনকে চিঠি পাঠিয়ে জানিয়েছেন, ফিফার প্রায় ৪৪০ কোটি পাউন্ড মজুদ তহবিল থেকে সদস্যদের জন্য আরও বেশি অর্থ বরাদ্দ করা যেতে পারে। তিনি বলেছেন, দায়িত্বশীলভাবে যতটা সম্ভব সর্বোচ্চ অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব সমর্থন করবেন।

ফিফার ২১১ সদস্যকে ১০ মিলিয়ন ডলার করে দেওয়ার দাবি ইউয়েফা ও কনকাকাফের

ইউয়েফা ও কনকাকাফের সভাপতিরা ইনফান্তিনোকে চিঠি দিয়ে ফিফার ৬ বিলিয়ন ডলার রিজার্ভ থেকে প্রতিটি সদস্য অ্যাসোসিয়েশনকে কমপক্ষে ১০ মিলিয়ন ডলার দেওয়ার দাবি জানিয়েছেন, মোট পরিমাণ ২.১ বিলিয়ন ডলার।

ক্যারিবিয়ানে কনকাকাফের বৈঠক দখল করলেন ইনফান্তিনো, ক্ষুব্ধ সদস্য দেশগুলো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত ২৯ আগস্ট শনিবার ডমিনিকান রিপাবলিকে ক্যারিবিয়ান ফুটবল ইউনিয়নের (সিএফইউ) একটি বৈঠকে উপস্থিত হন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, এই উপস্থিতিকে বৈঠক দখল হিসেবে দেখছে কনকাকাফের বেশ কিছু সদস্য দেশ, যা ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।