Tag: Rooppur

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সকাল ১০টা ২০ মিনিট থেকে ৩০০–৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। এ সময় বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় পরীক্ষা করা হবে।

রূপপুরের প্রথম চুল্লিতে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমোদন, ডিসেম্বরে গ্রিডে বিদ্যুৎ সম্ভব

বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মতো নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছে। পাবনার ঈশ্বরদীতে নির্মিত এই কেন্দ্রটি স্থির পর্যায় থেকে সক্রিয় পরিচালনার দিকে এগিয়ে গেল।

রূপপুরের ইউনিট-১ চাপ পরীক্ষায় উত্তীর্ণ, বছর শেষে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর প্রেশার অপারেটেড রিলিফ ভালভ (পিওআরভি) সিস্টেমের ১৬ এমপিএ উচ্চচাপ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে ইউনিট-১-এর কমিশনিংয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করা সম্ভব হয়েছে।

পাকিস্তানের আকাশসীমা অস্বীকারে রূপপুরের ইউরেনিয়াম চালান বিলম্বিত

পাকিস্তানের আকাশসীমা ওভারফ্লাই অনুমতি না মেলায় রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য নির্ধারিত ইউরেনিয়াম জ্বালানি চালান আটকে গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম জানিয়েছে, দ্বিতীয় ইউনিটের জ্বালানি অক্টোবর থেকে আসতে শুরু করবে এবং ডিসেম্বরের মধ্যে সরবরাহ সম্পন্ন হবে।

পারমাণবিক সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তির ব্যবহার-সংক্রান্ত একটি কৌশলগত সমঝোতা স্মারকে সই করেছে। দুই দেশের মধ্যে পারমাণবিক সহযোগিতা আরও গভীর করাই এই চুক্তির লক্ষ্য।