যুক্তরাষ্ট্রে সামরিক ড্রাফটে স্বয়ংক্রিয় নিবন্ধনের পরিকল্পনা, বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র সরকার তরুণ পুরুষদের সামরিক ড্রাফটের জন্য স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের পরিকল্পনা করছে। প্রস্তাবটি কার্যকর হলে ১৮ বছর পূর্ণ হলেই আর আলাদাভাবে আবেদন করতে হবে না—স্বয়ংক্রিয়ভাবেই নিবন্ধন সম্পন্ন হয়ে যাবে।

Apr 9, 2026 - 23:42
যুক্তরাষ্ট্রে সামরিক ড্রাফটে স্বয়ংক্রিয় নিবন্ধনের পরিকল্পনা, বাড়ছে উদ্বেগ
প্রস্তাব কার্যকর হলে ১৮ বছর পূর্ণ হলেই স্বয়ংক্রিয়ভাবেই নিবন্ধন সম্পন্ন হয়ে যাবে। ছবি: নিউইয়র্ক পোস্ট

যুক্তরাষ্ট্র সরকার তরুণ পুরুষদের সামরিক ড্রাফটের জন্য স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের পরিকল্পনা করছে। প্রস্তাবটি কার্যকর হলে ১৮ বছর পূর্ণ হলেই আর আলাদাভাবে আবেদন করতে হবে নাস্বয়ংক্রিয়ভাবেই নিবন্ধন সম্পন্ন হয়ে যাবে।

এই পরিকল্পনা দিয়েছে সিলেক্টিভ সার্ভিস সিস্টেম (এসএসএস), যার আওতায় বর্তমানে ১৮ থেকে ২৫ বছর বয়সী অধিকাংশ পুরুষের নিবন্ধন বাধ্যতামূলক। নতুন নিয়মে ব্যক্তিগতভাবে নিবন্ধনের দায়িত্ব সরাসরি সংস্থার ওপর চলে যাবে, এবং অন্যান্য ফেডারেল ডেটাবেসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রক্রিয়াটি সহজ করা হবে।

প্রস্তাবের সমর্থকেরা বলছেন, এতে প্রতি বছর প্রচারণা স্মরণ করিয়ে দেওয়ার পেছনে সরকারের যে বিপুল অর্থ ব্যয় হয়, তা সাশ্রয় হবে। ২০২৪ সালে নিবন্ধনের হার ৮১ শতাংশে নেমে আসার পর এই উদ্যোগ জোরদার করা হয়েছে। তবে এই পদক্ষেপটি ভবিষ্যতে কোনো সংকটের সময় যুক্তরাষ্ট্রে বাধ্যতামূলক সামরিক বাহিনীতে নিয়োগ বাকনস্ক্রিপশনশুরু হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

তবে প্রস্তাবটি এখনও পর্যালোচনায় রয়েছে এবং চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। এরই মধ্যে সম্ভাব্য বাধ্যতামূলক সামরিক নিয়োগ (ড্রাফট) নিয়ে উদ্বেগ বাড়ছে। ভবিষ্যতে কোনো বড় সংকট বা যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনার সঙ্গে সে উদ্বেগ সম্পর্কিত।

সর্বশেষ যুক্তরাষ্ট্রে বাধ্যতামূলক সামরিক নিয়োগ চালু হয়েছিল ১৯৭৩ সালে, ভিয়েতনাম যুদ্ধ চলাকালে তীব্র জনবিরোধিতার প্রেক্ষাপটে তা বন্ধ করা হয়। পরে ১৯৮০ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার নিবন্ধন ব্যবস্থা পুনর্বহাল করেন।

এই পরিবর্তনের প্রস্তাবটি গত ডিসেম্বর কংগ্রেসে পাস হওয়া ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্টের অংশ হিসেবে অনুমোদন পায়। ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান ক্রিসি হৌলাহান বলেন, এতে সরকারের সম্পদ আরও কার্যকরভাবে প্রস্তুতি মোবিলাইজেশনে ব্যয় করা সম্ভব হবে।

এদিকে, হোয়াইট হাউস জানিয়েছেতাৎক্ষণিকভাবে সামরিক ড্রাফট চালুর কোনো পরিকল্পনা নেই। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রয়োজন হলে বিকল্প খোলা রাখা হবে, তবে প্রধান অগ্রাধিকার জনগণ সেনাদের সুরক্ষা নিশ্চিত করা।

তথ্যসূত্র: বিবিসি