পানিতে ডুবিয়ে আট কুকুরছানা হত্যায় সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যার অভিযোগে সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রাণী কল্যাণ আইন-২০১৯-এর ৭ ধারায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামলা করার পর বুধবার গভীর রাতে নতুন ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

Dec 3, 2025 - 00:33
পানিতে ডুবিয়ে আট কুকুরছানা হত্যায় সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার
আট কুকুরছানা হত্যার অভিযোগে সরকারি কর্মকর্তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যার অভিযোগে সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ( ডিসেম্বর) প্রাণী কল্যাণ আইন-২০১৯-এর ধারায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামলা করার পর বুধবার গভীর রাতে নতুন ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

অভিযোগ উঠেছে, গত রোববার সন্ধ্যার পর উপজেলা চত্বরের সরকারি কোয়ার্টারে থাকা অবস্থায় নিশি কুকুরছানাগুলোকে বস্তাবন্দী করে পুকুরে ডুবিয়ে দেন। ছানাগুলো নিখোঁজ হওয়ার পর মা কুকুরটি সারারাত এদিক-ওদিক ছোটাছুটি করে খাওয়া বন্ধ করে দেয়।

ঘটনার পর অভিযুক্তের স্বামী হাসানুর রহমান নয়নের পরিবারকে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। ইউএনও মনিরুজ্জামান জানান, নির্দেশ পাওয়ার পরই তারা কোয়ার্টার খালি করেন, পরে ভাড়া বাসায় গিয়ে পুলিশ নিশিকে গ্রেপ্তার করে।

ওই পুকুর থেকে পরে আটটি মৃত কুকুরছানা উদ্ধার করা হয়। ঘটনা প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ঘটনাটিকেঅমানবিকউল্লেখ করে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এদিকে ঢাকারঅ্যানিমেল অ্যাক্টিভিস্টকমিটির একটি দল ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।

তথ্যসূত্র: টিবিএস