দুর্বল স্কুলে নতুন মডেল, শিক্ষক ছাঁটাইয়ে অনুমোদন ফোর্ট ওয়ার্থ আইএসডির
ফোর্ট ওয়ার্থ ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট (আইএসডি) দুর্বল পারফরম্যান্সের স্কুলগুলোর জন্য নতুন কাঠামো অনুমোদন দিয়েছে, যার অংশ হিসেবে শিক্ষক-কর্মী ছাঁটাই করা হবে।
ফোর্ট ওয়ার্থ ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট (আইএসডি) দুর্বল পারফরম্যান্সের স্কুলগুলোর জন্য নতুন কাঠামো অনুমোদন দিয়েছে, যার অংশ হিসেবে শিক্ষক-কর্মী ছাঁটাই করা হবে।
মঙ্গলবার বিশেষ বৈঠকে বোর্ড সর্বসম্মতভাবে (৮-০ ভোটে) এই সিদ্ধান্ত নেয়। ‘এলিভেট’ নামের নতুন মডেলের আওতায় জেলার ১৩টি স্কুলে অতিরিক্ত সহায়তা, বেশি বেতন ও দীর্ঘ শিক্ষাবর্ষ চালু করা হবে।
জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব শিক্ষক এই পরিবর্তনের কারণে পদ হারাবেন, তাদের অন্য পদে পুনর্বিন্যাসের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি আগের বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি ক্যাম্পাস বন্ধের বিষয়টিও এই পরিকল্পনার মধ্যে রাখা হয়েছে।
তবে ঠিক কতজন শিক্ষক এই ছাঁটাইয়ের আওতায় পড়বেন, তা জানায়নি কর্তৃপক্ষ। তবে যেসব শিক্ষক এই পরিবর্তনের আওতায় পড়েছেন, তাদের মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই জানানোর কথা ছিল।
ফোর্ট ওয়ার্থ আইএসডি-র নতুন সুপারিনটেনডেন্ট পিটার লিকাটা বলেন, “এই জেলায় ২৪,৯১৪ শিক্ষার্থী শ্রেণি-মান অনুযায়ী পড়তে পারে না বা দক্ষ নয়—এই সংখ্যা বাস্তবতার কঠিন চিত্র তুলে ধরে।”
অন্যদিকে, জনশুনানিতে শিক্ষক ও অভিভাবকদের একাংশ ছাঁটাইয়ের বিরোধিতা করেন। ‘ফ্যামিলিস অর্গানাইজড রেজিস্টিং টেকওভার’-এর রেভারেন্ড ক্রিস্টিন ক্লেড বলেন, অভিজ্ঞ কর্মী সরিয়ে দিলে শুধু চাকরি নয়, স্কুল ও কমিউনিটির ভেতরের কাঠামোও ভেঙে পড়ে, যার প্রভাব পড়ে শিক্ষার্থীদের ওপরই।
তথ্যসূত্র: ফক্স ফোর