এনএফএল ট্রেড ডেডলাইনে জয়ী ইগলস ও কাউবয়েস

২০২৫ সালের এনএফএল ট্রেড ডেডলাইন শেষ হওয়ার আগে কোনো কোনো দল নিজেদের গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ কাজে লাগিয়েছে। আবার কোনো কোনো দল হারিয়েছে তাদের মূল খেলোয়াড়দের। মঙ্গলবার ট্রেড উইন্ডো বন্ধের আগে সবচেয়ে বড় আলোচনায় ছিল ডালাস ও নিউইয়র্কের দলগুলো।

Nov 5, 2025 - 21:53
এনএফএল ট্রেড ডেডলাইনে জয়ী ইগলস ও কাউবয়েস

২০২৫ সালের এনএফএল ট্রেড ডেডলাইন শেষ হওয়ার আগে কোনো কোনো দল নিজেদের গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ কাজে লাগিয়েছে। আবার কোনো কোনো দল হারিয়েছে তাদের মূল খেলোয়াড়দের। মঙ্গলবার ট্রেড উইন্ডো বন্ধের আগে সবচেয়ে বড় আলোচনায় ছিল ডালাস ও নিউইয়র্কের দলগুলো।

ঈগলসের কৌশলগত সাফল্য

ফিলাডেলফিয়া ঈগলস শেষ সময়ে বড় কোনো চুক্তি না করলেও গত কয়েক দিনে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে। মায়ামি থেকে এজ রাশার জেলান ফিলিপস, বাল্টিমোর থেকে কর্নার জায়ের আলেকজান্ডার জেটস থেকে মাইকেল কার্টারকে দলে নিয়েছে তারা।

মাত্র একটি ২০২৬ তৃতীয় রাউন্ড পিক খরচ করেই এই শক্তি বাড়ানোয় ঈগলস এখনো এনএফসি শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে।

জেটসের বিপর্যয়

নিউইয়র্ক জেটসের জন্য দিনটি ছিল হতাশার। প্লে-অফের আশা প্রায় শেষ হওয়া দলটি এই মৌসুমে হারিয়েছে ডিফেন্সের দুই মূল স্তম্ভসস গার্ডনার কুইনেন উইলিয়ামসকে। গার্ডনারকে দুই ফার্স্ট রাউন্ড পিক রিসিভার অ্যাডোনাই মিচেলের বিনিময়ে পাঠানো হয়েছে ইনডিয়ানাপোলিস কোল্টসে, আর উইলিয়ামস গেছেন ডালাস কাউবয়েসে।

ভবিষ্যতের ড্রাফট পিক থাকলেও, এখনকার শক্তি হারিয়ে জেটসের মৌসুম আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

কাউবয়েসের শক্তিবৃদ্ধি

ডালাস কাউবয়েস তাদের দুর্বল রক্ষণভাগে জোর দিয়েছে। তারা উইলিয়ামসকে দলে এনেছে, যিনি কেনি ক্লার্কের সঙ্গে জুটি গড়ে ভেতরের ডিফেন্সে শক্তি আনবেন।

এছাড়া সিনসিনাটি বেঙ্গলসের লাইনব্যাকার লোগান উইলসনকেও ট্রেড করে এনেছে ডালাস, ২০২৬ সালের সপ্তম রাউন্ড পিকের বিনিময়ে। দলটি এখন প্লে-অফে ফিরতে নতুন উদ্যমে ঝাঁপাতে প্রস্তুত।

৪৯নার্স প্যাট্রিয়টসের স্থবিরতা

- রেকর্ড সত্ত্বেও ইনজুরি জর্জর সান ফ্রান্সিসকো ৪৯নার্স বড় কোনো পদক্ষেপ নেয়নি। কিয়ন হোয়াইটকে দলে নিলেও তারকা রুকি মাইকেল উইলিয়ামসের চোট তাদের পরিকল্পনায় ধাক্কা দিয়েছে। অন্যদিকে, নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসও ট্রেড মার্কেটে নড়াচড়া করেনি। - রেকর্ড নিয়ে ভালো অবস্থানে থাকলেও, তারা রিসিভার লাইন আপ শক্ত করার সুযোগ হাতছাড়া করেছে।

তথ্যসূত্র: এনবিসি