এ বছর দ. আফ্রিকা সফরে জোহানেসবার্গে প্রথমবারের মতো টেস্ট খেলবে বাংলাদেশ
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে র্যাঙ্কিংয়ের সেরা দশে থাকতে হবে বাংলাদেশকে। সে লক্ষ্য সামনে রেখে এ বছর ২৩টি ওয়ানডে খেলবে দলটি, যার ফলই নির্ধারণ করবে বিশ্বকাপে সরাসরি খেলার ভাগ্য। সূচিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে দক্ষিণ আফ্রিকা সফরকে।

এই সফরের সূচি সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকার পূর্ণাঙ্গ এই সিরিজে রয়েছে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি।
লাল বলের লড়াই দিয়ে শুরু হবে সফর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ১৫ নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে জোহানেসবার্গে, যেখানে প্রথমবার টেস্ট খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে। এই ভেন্যুতে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল ২০০৮ সালে।
ইস্ট লন্ডনে ১ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ ৪ ডিসেম্বর গাবেখা এবং ৭ ডিসেম্বর কেপটাউনে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ১০ ডিসেম্বর কিম্বার্লি, ১২ ডিসেম্বর বেনোনি ও ১৩ ডিসেম্বর সেঞ্চুরিয়নে।
দক্ষিণ আফ্রিকায় আগের চার সফরে আট টেস্টের সবকটিতেই হেরেছে বাংলাদেশ, পাঁচটিতে ইনিংস ব্যবধানে। ওয়ানডেতে ১২ ম্যাচে জয় মাত্র দুটি—তবে ২০২২ সালের সফরে তিন ম্যাচের সিরিজ ২–১ ব্যবধানে জিতেছিল তারা। ৮ মাস পর দক্ষিণ আফ্রিকায় সাদা পোশাকের সিরিজে এবার কী করবে বাংলাদেশ?
ডালাস বার্তা ক্রীড়া ডেস্ক