মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে আরেক মার্কিন বিমানবাহী রণতরি
মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করতে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরি এগিয়ে যাচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ ইতোমধ্যে তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রবেশ করেছে।

সেন্টকম তাদের 'এক্স' (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছে, যেখানে নিমিটজ-ক্লাসের এই সুপারক্যারিয়ারটিকে আজ ভারত মহাসাগরে যাত্রা করতে দেখা গেছে।
তবে রণতরিটি ওই অঞ্চলে আগে থেকেই মোতায়েন থাকা মার্কিন জাহাজগুলোর সঙ্গে যুক্ত হবে, নাকি কোনো জাহাজের স্থলাভিষিক্ত হবে—সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। যদিও কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম এটিকে প্রতিস্থাপনকারী হিসেবে উল্লেখ করেছে।
এর আগে সেন্টকম জানায়, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ বর্তমানে লোহিত সাগরে অবস্থান করছে। মার্কিন পঞ্চম নৌ-বহরের অধীনে জাহাজটি সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: বিবিসি