যুক্তরাষ্ট্রে ছড়াচ্ছে ‘সিকাডা’, জেনে নিন কোভিডের নতুন এই ভ্যারিয়েন্টের লক্ষণ

নতুন এক উচ্চমাত্রায় মিউটেটেড কোভিড-১৯ ভ্যারিয়েন্ট BA.3.2 ধীরে ধীরে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে। ‘সিকাডা’ ডাকনামের এই ভ্যারিয়েন্ট বিদ্যমান টিকা কিংবা আগের সংক্রমণ থেকে অর্জিত রোগপ্রতিরোধ ক্ষমতাকে ফাঁকি দিতে বেশি সক্ষম হতে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা।

Mar 27, 2026 - 13:54
যুক্তরাষ্ট্রে ছড়াচ্ছে ‘সিকাডা’, জেনে নিন কোভিডের নতুন এই ভ্যারিয়েন্টের লক্ষণ
রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, গত ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত ২৫টি অঙ্গরাজ্যে ‘সিকাডা’ কোভিড ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। ছবি: ফক্স ১৭

নতুন এক উচ্চমাত্রায় মিউটেটেড কোভিড-১৯ ভ্যারিয়েন্ট BA.3.2 ধীরে ধীরে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ছে।সিকাডাডাকনামের এই ভ্যারিয়েন্ট বিদ্যমান টিকা কিংবা আগের সংক্রমণ থেকে অর্জিত রোগপ্রতিরোধ ক্ষমতাকে ফাঁকি দিতে বেশি সক্ষম হতে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা।

কোভিড-১৯-এর এই নতুন ধরনটি প্রথম শনাক্ত হয় ২০২৪ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায়। পরে এটি যুক্তরাষ্ট্রসহ অন্তত ২৩টি দেশে ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত ২৫টি অঙ্গরাজ্যে এর উপস্থিতি মিলেছে।

বিশেষজ্ঞদের মতে, BA.3.2 ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিনে ৭০টির বেশি জেনেটিক পরিবর্তন রয়েছে, যা এটিকে সাম্প্রতিক অন্যান্য ভ্যারিয়েন্ট থেকে আলাদা করেছে। কারণে পূর্বের সংক্রমণ বা টিকার মাধ্যমে গড়ে ওঠা প্রতিরোধ ক্ষমতা আংশিকভাবে দুর্বল হতে পারে। তবে একই সঙ্গে কিছু পরিবর্তন ভাইরাসটির মানবকোষে সংযুক্ত হওয়ার ক্ষমতাও কমাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২৫ সালের ডিসেম্বরে BA.3.2-কেনজরদারিতে থাকা ভ্যারিয়েন্টহিসেবে শ্রেণিভুক্ত করে। যদিও বর্তমানে এটি বড় ধরনের সংক্রমণ ঢেউ তৈরি করতে পারেনি, তবুও স্বাস্থ্য বিশেষজ্ঞরা এটিকে পর্যবেক্ষণে রাখছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে কোভিড সংক্রমণ তুলনামূলক কম থাকলেও বর্জ্যজল বিশ্লেষণে BA.3.2-এর উপস্থিতি বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এখনো এটি প্রধান ভ্যারিয়েন্টগুলোর জায়গা দখল করতে পারেনি।

উপসর্গ কেমন

বিশেষজ্ঞদের মতে, BA.3.2-এর উপসর্গ অন্যান্য ভ্যারিয়েন্টের মতোই। এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে কাশি, জ্বর বা ঠান্ডা লাগা, গলা ব্যথা, নাক বন্ধ বা সর্দি, শ্বাসকষ্ট, গন্ধ বা স্বাদ হারানো, ক্লান্তি মাথাব্যথা, ডায়রিয়া বা বমির মতো উপসর্গ দেখা দিতে পারে। অধিকাংশ ক্ষেত্রে উপসর্গ মৃদু থাকে এবং বিশ্রাম সাধারণ চিকিৎসায় সেরে যায়।

টিকা কতটা কার্যকর

বর্তমান (২০২৫২৬) কোভিড টিকা গুরুতর অসুস্থতা থেকে সুরক্ষা দিতে এখনও কার্যকর বলে ধারণা করা হচ্ছে। যদিও ল্যাব গবেষণায় দেখা গেছে, BA.3.2-এর বিরুদ্ধে টিকার কার্যকারিতা কিছুটা কম হতে পারে, তবুও সম্পূর্ণ অকার্যকর নয়।

বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে টিকা আপডেট করা হতে পারে। এদিকে উপসর্গ দেখা দিলে পরীক্ষা করা, অসুস্থ অবস্থায় বাসায় থাকা এবং মানুষের সমাগম বেশি এমন স্থানে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তি, বিশেষ করে বয়স্ক দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতার মানুষদেরটিকা বা বুস্টার নেওয়ার বিষয়ে চিকিৎসকের শরন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: টুডে