মাঠে হারলেও টিভিতে রেকর্ড, যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ দেখেছেন ৩ কোটি দর্শক
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মাঠে হতাশার রাত হলেও টেলিভিশন দর্শকসংখ্যায় ম্যাচটি নতুন ইতিহাস গড়েছে।
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মাঠে হতাশার রাত হলেও টেলিভিশন দর্শকসংখ্যায় ম্যাচটি নতুন ইতিহাস গড়েছে।
ফক্সের প্রাথমিক হিসাব অনুযায়ী, সোমবার সিয়াটলে হওয়া যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচটি দেখেছেন প্রায় ৩ কোটি দর্শক। এর মাধ্যমে এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা সকার টেলিকাস্ট হয়ে গেছে।
ম্যাচটির দর্শকসংখ্যা একপর্যায়ে আরও বেড়ে যায়। ফক্স জানিয়েছে, ইস্টার্ন সময় রাত ৯টা ১৫ থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে সর্বোচ্চ প্রায় ৩ কোটি ৬৯ লাখ দর্শক ম্যাচটি দেখছিলেন।
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ যাত্রা শেষ হলেও এবারের আসরে দেশটির ম্যাচগুলো ঘিরে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। গ্রুপ পর্ব থেকে নকআউট পর্যন্ত টিভি দর্শকসংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে।
এই হারের মাধ্যমে বিশ্বকাপের তিন আয়োজক দেশের শেষ দলটিও বিদায় নিয়েছে। এর আগে কানাডা মরক্কোর কাছে এবং মেক্সিকো ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।
সূত্র: ডালাস এক্সপ্রেস, অ্যাসোসিয়েটেড প্রেস, ফক্স | ৮ জুলাই, ২০২৬