Tag: ব্রেন্ট

মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ বৃদ্ধি ও লিবিয়ার পাইপলাইন চালু হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে

মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বৃদ্ধি এবং লিবিয়ার শারারা তেল পাইপলাইন পুনরায় চালু হওয়ায় সোমবার বিশ্ববাজারে তেলের দাম কমেছে। সরবরাহ বাড়ার ফলে বাজারে উদ্বৃত্তের আশঙ্কা তৈরি হয়েছে। তবে উপসাগরীয় অঞ্চলে জাহাজ ও তেল শোধনাগারে হামলার কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি এখনো রয়েছে। জেপি মরগান ধারণা করছে, ২০২৭ সালের প্রথমার্ধে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে আসতে পারে।