Tag: পারমাণবিক বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সকাল ১০টা ২০ মিনিট থেকে ৩০০–৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। এ সময় বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় পরীক্ষা করা হবে।

রূপপুরের প্রথম চুল্লিতে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমোদন, ডিসেম্বরে গ্রিডে বিদ্যুৎ সম্ভব

বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মতো নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছে। পাবনার ঈশ্বরদীতে নির্মিত এই কেন্দ্রটি স্থির পর্যায় থেকে সক্রিয় পরিচালনার দিকে এগিয়ে গেল।

রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে আগস্টের শেষে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসবে: মন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগস্টের শেষ নাগাদ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের ৩৩তম দেশ হতে যাচ্ছে।