Tag: Tribunal

জুলাই আন্দোলন-সংক্রান্ত মামলায় আওয়ামী লীগের ছয় নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

২০২৪ সালের জুলাই আন্দোলন-সংক্রান্ত মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমুসহ ছয় জ্যেষ্ঠ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT)। একই মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।