Nov 23, 2026
ড্যাক প্রেসকটের দুর্দান্ত পারফরম্যান্সে টেনেসি টাইটানসকে ৫১-৩০ ব্যবধানে হারিয়েছে ডালাস কাউবয়েজ। প্রেসকট ৩২৫ ইয়ার্ড পাসিং, চারটি টাচডাউন পাস ও নিজে দৌড়ে আরও একটি টাচডাউন করেন। সিডি ল্যাম্ব ১৩২ ইয়ার্ড ও একটি টাচডাউন নিয়ে টানা ষষ্ঠ মৌসুমে ১,০০০ রিসিভিং ইয়ার্ডের মাইলফলক অর্জন করেন, যা ফ্র্যাঞ্চাইজি রেকর্ড। এই জয়ে কাউবয়েজের রেকর্ড দাঁড়িয়েছে ৫-৬, আর টাইটানসের টানা চতুর্থ হারসহ মৌসুমে রেকর্ড ১-৯।
Oct 26, 2026
২-৪ রেকর্ডের ড্যালাস কাউবয়স আজ সোমবার রাত ৮:১৫ মিনিটে ফিলাডেলফিয়ায় ২-৪ রেকর্ডের ইগলসের মুখোমুখি হবে মান্ডে নাইট ফুটবলে। এবিসি ও ইএসপিএনে সরাসরি সম্প্রচার হবে এই ম্যাচ।
Oct 3, 2026
জুলাই মাসে মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তারের পর প্রাক্তন ডালাস কাউবয়স কোয়ার্টারব্যাক টনি রোমো সিবিএস স্পোর্টসের এনএফএল বিশ্লেষক পদ হারিয়েছেন। শুক্রবার নেটওয়ার্কটি জানায়, উভয় পক্ষ পারস্পরিক সম্মতিতে চুক্তি শেষ করেছেন।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ইরানের সঙ্গে যুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি সামরিক বিমান ও ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)।
চীনা কোম্পানি আলু হাই-টেক ইন্ডাস্ট্রিজ গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে ১০ কোটি ডলার বিনিয়োগে পানীয় ক্যান কারখানা নির্মাণ করছে। গত ২৪ অক্টোবর শনিবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।