বিশ্বকাপে বাধা পেলেও ইউরোপিয়ান সুপার কাপে ইতিহাস গড়লেন সোমালি রেফারি ওমর আর্তান
২০২৬ ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি ওমর আর্তান উয়েফা সুপার কাপে ম্যাচ পরিচালনা করে ইতিহাস গড়েছেন। ইউরোপিয়ান সুপার কাপে রেফারির দায়িত্ব পালনকারী তিনিই প্রথম অ-ইউরোপীয়।
২০২৬ ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি ওমর আর্তান উয়েফা সুপার কাপে ম্যাচ পরিচালনা করে ইতিহাস গড়েছেন। ইউরোপিয়ান সুপার কাপে রেফারির দায়িত্ব পালনকারী তিনিই প্রথম অ-ইউরোপীয়।
গত ১১ আগস্ট মঙ্গলবার অস্ট্রিয়ার জালসবুর্গে উয়েফা সুপার কাপে পিএসজি ও অ্যাস্টন ভিলার ম্যাচ পরিচালনা করেন তিনি। আল জাজিরা জানায়, এই নিয়োগকে ফিফার বিরুদ্ধে উয়েফার একটি প্রতীকী বার্তা হিসেবে দেখা হচ্ছে।
৩৪ বছর বয়সী আর্তান বিশ্বকাপ ২০২৬-এ রেফারিংয়ের জন্য ফিফার তালিকায় ছিলেন। কিন্তু জুন মাসে মায়ামি বিমানবন্দরে পৌঁছানোর পর মার্কিন কর্তৃপক্ষ তাকে প্রবেশ করতে দেয়নি। কর্তৃপক্ষ দাবি করে, তিনি সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে যুক্ত। আর্তান ও সোমালিয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করে।
আর্তান বলেন, বিশ্বকাপে প্রবেশ করতে না পারার ঘটনা তার জন্য অত্যন্ত কঠিন সময় ছিল। উয়েফার নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এটি তার ও তার পরিবারের জন্য অত্যন্ত আনন্দের মুহূর্ত।
আর্তান ২০২৪ আফ্রিকান কাপ অব নেশনসে রেফারিং করে আন্তর্জাতিক পরিচিতি পান এবং ২০২৫ সালে ক্যাফ সেরা পুরুষ রেফারির পুরস্কার লাভ করেন। তিনি ২০১৮ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি তালিকায় রয়েছেন।
সূত্র: আল জাজিরা, উয়েফা