ফোর্ট ওয়ার্থে আই-২০ মহাসড়কে রোড রেজ গুলিতে নারী নিহত, অভিযুক্ত পলাতক
ফোর্ট ওয়ার্থের আই-২০ মহাসড়কে বৃহস্পতিবার সকালে রোড রেজের ঘটনায় এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গ্রানবেরি রোড সংলগ্ন আই-২০ এর ৩৭০০ ব্লকে গত ১৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ৬টা ৩৮ মিনিটে এই গুলির ঘটনা ঘটে।
ফোর্ট ওয়ার্থের আই-২০ মহাসড়কে বৃহস্পতিবার সকালে রোড রেজের ঘটনায় এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গ্রানবেরি রোড সংলগ্ন আই-২০ এর ৩৭০০ ব্লকে গত ১৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ৬টা ৩৮ মিনিটে এই গুলির ঘটনা ঘটে।
এনবিসি ডিএফডব্লিউ জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে তার গাড়িতে বসা অবস্থায় পায়। প্রাথমিক চিকিৎসার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি এবং ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী ও বন্দুকধারী একই সময়ে ওই এলাকায় গাড়ি চালাচ্ছিলেন এবং দুজনের মধ্যে রোড রেজের ঘটনা ঘটে। গুলি চালানোর পর সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়।
পুলিশ এখনো বন্দুকধারীর বা তার গাড়ির কোনো বিবরণ প্রকাশ করেনি। তদন্ত চলাকালীন টেক্সাস পরিবহন বিভাগ (টিএক্সডিওটি) ট্রেইল লেক ড্রাইভ থেকে মহাসড়কের পূর্বমুখী লেন কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখে, যা বেলা ১টার আগে পুনরায় খুলে দেওয়া হয়।
নর্থ টেক্সাসে সড়কে সহিংসতার ঘটনা মাঝে মাঝেই ঘটছে। সাম্প্রতিক বছরগুলোতে ডালাস-ফোর্ট ওয়ার্থ এলাকায় রোড রেজ সংক্রান্ত একাধিক হামলা ও গুলির ঘটনা রেকর্ড হয়েছে। পুলিশ এই ঘটনায় তথ্য জানাতে পারেন এমন যেকোনো প্রত্যক্ষদর্শীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ