বিশ্বকাপ ফাইনালের পর মারামারি, আর্জেন্টিনার তিন খেলোয়াড়ের বিরুদ্ধে ফিফার অভিযোগ
ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার খেলোয়াড়েরা প্রতিপক্ষের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। সেই ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড় ও একজন সহকারী কোচের বিরুদ্ধে ফিফা আনুষ্ঠানিক শৃঙ্খলা মামলা দায়ের করেছে।
ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার খেলোয়াড়েরা প্রতিপক্ষের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। সেই ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড় ও একজন সহকারী কোচের বিরুদ্ধে ফিফা আনুষ্ঠানিক শৃঙ্খলা মামলা দায়ের করেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে তিনটি আক্রমণের অভিযোগ এনেছে। ডিফেন্ডার নাউয়েল মোলিনার বিরুদ্ধে দুটি আক্রমণ ও একটি অখেলোয়াড়সুলভ আচরণের অভিযোগ দেওয়া হয়েছে। থিয়াগো আলমাদা ও সহকারী কোচ রবের্তো আইয়ালার বিরুদ্ধেও পৃথক অভিযোগ রয়েছে।
গত ১৯ জুলাই ফাইনালে স্পেন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায়। ম্যাচ শেষে উভয় দলের মধ্যে কথা-কাটাকাটি ও শারীরিক সংঘর্ষ হয়। স্পেনের মিডফিল্ডার গাভির বিরুদ্ধেও অখেলোয়াড়সুলভ আচরণের অভিযোগ আনা হয়েছে।
এছাড়া সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়েরা বিতর্কিত রাজনৈতিক ব্যানার প্রদর্শন করেন। ফিফা সেই ঘটনায় ক্রীড়া-বহির্ভূত বিষয় প্রদর্শনের অভিযোগ দিয়েছে। আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধেও একাধিক ম্যাচে বস্তুনিক্ষেপ ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ রয়েছে।
ফিফা জানিয়েছে, অভিযুক্তদের নিজেদের অবস্থান জানানোর সুযোগ দেওয়া হয়েছে। ফিফা শৃঙ্খলা কমিটি পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত দেবে। আর্জেন্টিনা ২০২২ সালের বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে বিশৃঙ্খল আচরণের কারণে ফিফার অভিযোগের মুখে পড়েছিল।
সূত্র: আল জাজিরা