Aug 22, 2026
ফ্রিস্কোর এক হাই স্কুল ট্র্যাক মিটে হত্যাকাণ্ডের দায়ে ৩৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত কার্মেলো অ্যান্থনির পুনর্বিচারের আবেদন নাকচ করে দিয়েছেন টেক্সাসের এক বিচারক। গত ২২ আগস্ট শনিবার কলিন কাউন্টিতে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
Aug 21, 2026
বৃহত্তর ড্যালাস এলাকার বাঙালি কমিউনিটির জন্য আজ শনিবার এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে সুরযাত্রা। মাটির সুরে, প্রাণের টানে, বাংলার লোকগান এই প্রতিপাদ্যে ফ্রিস্কো পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে সুরযাত্রা ফোক ফেস্ট।
Aug 1, 2026
টেক্সাসের ওয়ারদামে লাক্স মেড স্পায় আইভি ইনফিউশন প্রক্রিয়ায় ৪৭ বছর বয়সী জেনিফার ক্লিভল্যান্ডের মৃত্যুর ঘটনায় ফ্রিস্কোর চিকিৎসক মাইকেল গ্যালাগার ও স্পা মালিক অ্যাম্বার জনসনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। ফেয়ারফিল্ডের বাসিন্দা ক্লিভল্যান্ড ২০২৩ সালের জুলাইয়ে আইভি ইনফিউশন চলাকালে অজ্ঞান হয়ে পড়েন এবং পরে মারা যান।
Jul 3, 2026
মধ্য টেক্সাসের ভয়াবহ বন্যার পর আরলিংটন, ফ্রিস্কো ও নর্থ টেক্সাস টোলওয়ে অথরিটিসহ নর্থ টেক্সাসের বেশ কয়েকটি নতুন এলাকা যুক্তরাষ্ট্রের জাতীয় মোবাইল জরুরি সতর্কতা ব্যবস্থা আইপিএডব্লিউএসে যোগ দিয়েছে। এই ব্যবস্থায় যেকোনো দুর্যোগে সংশ্লিষ্ট এলাকার সব মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পৌঁছানো যায়।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
চীনা কোম্পানি আলু হাই-টেক ইন্ডাস্ট্রিজ গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে ১০ কোটি ডলার বিনিয়োগে পানীয় ক্যান কারখানা নির্মাণ করছে। গত ২৪ অক্টোবর শনিবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
আফরান নিশো অভিনীত নতুন সিনেমা ‘খলনায়ক’-এ চমক হিসেবে দেখা যাবে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। অতিথি চরিত্রে তিনি সিনেমাটিতে অংশ নিচ্ছেন।
বাংলাদেশের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চলচ্চিত্র গাপ কোনো কর্তন ছাড়াই মুক্তির অনুমতি পেয়েছে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শ্রেণিতে এই অনুমোদন দিয়েছে।