Tag: Sohel Khan

শুটিং সেটে যাওয়ার প্রস্তুতির সময় হঠাৎ অসুস্থ, বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান

সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ার হোটেল মোমো ইন-এ অবস্থান করছিলেন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকালে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহশিল্পী ও চলচ্চিত্রসংশ্লিষ্টরা।