Tag: বাংলাদেশ Economy

হাসিনার দেশে ফেরার ঘোষণার পর নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, নিরাপত্তা নিয়ে আওয়ামী লীগের উদ্বেগ

শেখ হাসিনার আগামী মাসে দেশে ফেরার ঘোষণার পর নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আওয়ামী লীগ। দলটির দাবি, নড়াইলের কালিয়া উপজেলায় সম্প্রতি তাদের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যেখানে ৫০টিরও বেশি বাড়ি ও কয়েকটি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগ এসব ঘটনাকে রাজনৈতিক সহিংসতা আখ্যা দিয়ে নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের নিরাপত্তা এবং দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছে।