Tag: গ্রামীণ ব্যাংক

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের দুই শাখায় আগুন, পেট্রোল বোমা নিক্ষেপ

নেত্রকোনার সদর ও পূর্বধলা উপজেলায় বুধবার ভোরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সদর উপজেলার ঠাকুরাকোনা শাখায় দুর্বৃত্তরা পেট্রোলভর্তি কাচের বোতল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে অফিস ও সীমানাপ্রাচীরে পোড়া দাগ দেখা গেছে। অন্যদিকে, পূর্বধলার খলিশাউর ইউনিয়নের বালুচরা বাজারে অবস্থিত আরেকটি শাখায়ও আগুন দেওয়া হয়। পুলিশ ঘটনাগুলো তদন্ত করছে।