Apr 13, 2026
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে আবারও অস্থির আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সপ্তাহজুড়ে দফায় দফায় বজ্রঝড়, শিলাবৃষ্টি এবং বিচ্ছিন্ন টর্নেডোর ঝুঁকি থাকায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
Mar 22, 2026
নর্থ টেক্সাসে বসন্তের শুরুতেই গ্রীষ্মের মতো তাপমাত্রা অনুভূত হচ্ছে। তীব্র গরমের মধ্যেও অনেকেই বাইরে সময় কাটাতে দেখা গেছে।
Mar 19, 2026
শীতকে বিদায় জানিয়ে গ্রীষ্মের মতো আবহাওয়ায় ঢুকে পড়ছে নর্থ টেক্সাস। দ্রুত বদলে যাওয়া এই পরিস্থিতিতে সপ্তাহজুড়ে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়বে, যা মার্চ মাসের রেকর্ডও ভেঙে দিতে পারে।
Mar 7, 2026
যুক্তরাষ্ট্রের ডালাস ও আশপাশের উত্তর টেক্সাস অঞ্চলে শক্তিশালী আবহাওয়া ব্যবস্থার প্রভাবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার ঝুঁকি দেখা দিয়েছে। তবে শনিবার বিকেলের পর থেকে তীব্র আবহাওয়ার আশঙ্কা ধীরে ধীরে কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
Mar 3, 2026
ডালাসে সপ্তাহের শুরুটা অস্বাভাবিক উষ্ণ ও শান্ত থাকলেও বুধবার থেকে উত্তর টেক্সাসের ওপর দিয়ে একের পর এক ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সপ্তাহান্তে আছে ভারী বর্ষণের সম্ভাবনা।
Jan 26, 2026
টেক্সাসে তীব্র শীতঝড়ের মধ্যে এক দোকান ব্যবস্থাপক বরফে জমে যাওয়া এক নারীকে কোলে তুলে দোকানের ভেতরে এনে উদ্ধার করেছেন। ঘটনাটি ঘটেছে ফোর্ট ওয়ার্থের দক্ষিণ-পশ্চিম এলাকায় ইভান’স ফুডমার্টে।
Jan 26, 2026
ডালাস এলাকায় তীব্র শীত ও তুষারপাতের পর বরফে ঢেকে আছে সড়ক। তবে আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই সূর্যের তাপে কিছু এলাকায় বরফ গলার শুরু হতে পারে—যদিও তাপমাত্রা হিমাঙ্কের নিচেই থাকবে।
Jan 26, 2026
তীব্র শীতঝড় ও ভারী তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন জরুরি সেবা সংস্থা।
Jan 13, 2026
উত্তর টেক্সাসে জানুয়ারির স্বাভাবিক শীত ফিরে এসেছে। সপ্তাহান্তে একটি ঠান্ডা প্রবাহের প্রভাবে তাপমাত্রা কিছুটা কমলেও গত কয়েক দিনে ধীরে ধীরে উষ্ণতা বেড়েছে।
Dec 13, 2025
ডালাস–ফোর্ট ওয়ার্থে মেঘলা শনিবারের পর রোববার কিছুটা রোদের দেখা মিলতে পারে। তবে ভালো ঠান্ডা থাকবে।
Nov 25, 2025
নর্থ টেক্সাসের দক্ষিণ–পূর্বাঞ্চলের কিছু কাউন্টিতে সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত টর্নেডো ওয়াচ জারি রয়েছে। ভোর থেকে শুরু হওয়া বজ্রঝড়ের কারণে মেট্রোপ্লেক্সের কয়েকটি শহরে ইতোমধ্যে ৪ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি রেকর্ড হয়েছে।
Nov 8, 2025
ডালাস-ফোর্ট ওয়ার্থ এলাকায় এ সপ্তাহান্তে আবহাওয়ায় বড় পরিবর্তন আসছে। শুক্রবার সকালে তাপমাত্রা ছিল হালকা শীতল —সর্বনিম্ন ৫০-এর ঘরে, সর্বোচ্চ ৬০ ডিগ্রির কাছাকাছি। রোদেলা আবহাওয়ায় দিনের শেষ দিকে পারদ ছুঁয়ে ফেলবে ৭০ থেকে ৮০ ডিগ্রির ঘর।
Oct 31, 2025
ডালাসে হ্যালোইন উদযাপনের সকালটা ঠান্ডায় শুরু হয়েছে, তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি ফারেনহাইটের আশেপাশে। দুপুরের দিকে আবহাওয়া গরম হয়ে ৭০ ডিগ্রি পর্যন্ত উঠে। সন্ধ্যার দিকে ট্রিক-অর-ট্রিটের সময় তাপমাত্রা ৬০ ডিগ্রির মধ্যে থাকবে, যা ছোট-বড় সবার জনই হবে আরামদায়ক।
Oct 21, 2025
শরতের শুরুতে উত্তর টেক্সাসে ফিরেছে কিছুটা উষ্ণতা। তবে সপ্তাহান্তে আবার মৌসুমি আবহাওয়া ও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Aug 28, 2025
ডালাস-ফোর্ট ওয়ার্থে আসন্ন লেবার ডে উইকএন্ডে শীতল আবহাওয়া ফিরবে। তবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রবল শীতল বাতাসের প্রবাহ ঢুকবে। ফলে তাপমাত্রা কমবে এবং বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি বাড়বে।
ফিফা বিশ্বকাপ চলাকালে কানসাস সিটি মেট্রো এলাকায় মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট কমপক্ষে ৩০ জন বাসিন্দাকে গ্রেপ্তার করেছে। উইয়ান্ডট কাউন্টি, জনসন কাউন্টি ও কানসাস সিটির পূর্বাঞ্চলে এই গ্রেপ্তারের ঘটনাগুলো ঘটেছে।
নতুন করে এইচ-১বি ভিসার জন্য আবেদন করতে হলে এখন থেকে এককালীন ১ লাখ ডলার ফি দিতে হবে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে, অর্থাৎ নতুন আবেদনকারীদের জন্যই প্রযোজ্য। তবে যারা এরই মধ্যে এইচ-১বি ভিসায় কাজ করছেন বা নবায়নের আবেদন করছেন, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।
টেক্সাসে সাইক্লোস্পোরা নামের একটি পরজীবী থেকে সৃষ্ট রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, পরীক্ষাগারে নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে ৯৮ জনে পৌঁছেছে।
বৃহত্তর ড্যালাস এলাকার বাঙালি কমিউনিটির জন্য আজ শনিবার এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে সুরযাত্রা। মাটির সুরে, প্রাণের টানে, বাংলার লোকগান এই প্রতিপাদ্যে ফ্রিস্কো পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে সুরযাত্রা ফোক ফেস্ট।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।